কোহলির অভিজ্ঞতাতে আস্থা রাখছেন রোহিত

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৪, ১৬:১২আপডেট : ০৯ জুন ২০২৪, ১৬:১২

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে সবচেয়ে অভিজ্ঞদের একজন বিরাট কোহলি। ভারতের তারকা ব্যাটারের ওপর নিঃসন্দেহে আলাদা করে দৃষ্টি থাকবে। কিন্তু ভারতের অধিনায়ক শুধু একজনের ওপর বাড়তি চাপ দিতে নারাজ। রোহিত শর্মার মতে, নৈপুণ্যটা দলীয় হতে হবে।

গত সপ্তাহে ভারতীয় দলে যোগ দেওয়া কোহলি প্রথম ম্যাচে কোনও অবদান রাখতে পারেননি। আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১ রানে ফিরেছেন। কিন্তু আইপিএল ও বেশ কিছুদিন ধরে যেভাবে পারফর্ম করেছেন, তাতে সেটা ছিল বেমানান। তবে রোহিত তার ওপর এককভাবে চাপটা দিতে চান না। তার মতে, ‘আমি শুধু একজন কিংবা দুজনের ওপর নির্ভর করে জিততে চাই না। আমাদের ১১জনকেই এক্ষেত্রে অবদান রাখতে হবে। অবশ্যই কয়েকজন মূল খেলোয়াড় থাকবে কিন্তু সবারই কম বেশি অবদান রাখতে হবে।’

কোহলি বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেননি। পারফর্ম করতে পারেননি প্রথম ম্যাচেও। তার পরেও রোহিত কোহলিকে নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী, ‘বাংলাদেশের বিপক্ষে সে খেলেনি। কিন্তু এই ম্যাচের আগে সে যথেষ্ট অনুশীলন করেছে। আর যে পরিমাণ অভিজ্ঞতা তার আছে, সারা বিশ্বে খেলেছে, বড় টুর্নামেন্টে খেলেছে, আমার মনে হয় কোনও কিছুই এটাকে হার মানাতে পারবে না।’

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি