দাপট দেখিয়ে ওমানকে হারালো স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৪, ০২:০৮আপডেট : ১০ জুন ২০২৪, ০২:০৮

বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে স্কটল্যান্ডের বিশ্বকাপ শুরু হয়েছিল। তারপর নামিবিয়াকে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম জয় পায় তারা। রবিবার তারা উড়িয়ে দিলো ওমানকে। ৪১ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে স্কটিশরা।

এন্টিগার নর্থ সাউন্ডে আগে ব্যাটিংয়ে নেমে লড়াই করার মতো পুঁজি গড়েছিল ওমান। ওপেনার প্রতীক আথাভালের হাফ সেঞ্চুরি ও আয়ান খানের ক্যামিও ইনিংসে ৭ উইকেটে ১৫০ রান করে দলটি। কিন্তু বোলারদের ব্যর্থতার মাশুল দিতে হয়েছে তাদেরকে। 

৭১ রানে চার উইকেট পড়ার পর আয়ানের সঙ্গে প্রতীক সর্বোচ্চ ৪৩ রানের জুটি গড়েন। ৪০ বলে ৫ চার ও ২ ছয়ে ৫৪ রান করে বিদায় নেন প্রতীক। আয়ান ৩৯ বলে চারটি চারে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

স্কটল্যান্ডের পক্ষে সাফিয়ান শরীফ সর্বোচ্চ দুটি উইকেট নেন।

১৫১ রান করতে কোনও কষ্ট হয়নি স্কটল্যান্ডের। মাইকের জোন্স ১৩ বলে ১ চার ও ২ ছয়ে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন। জর্জ মানসিকে নিয়ে ব্র্যান্ডন ম্যাকমুলেন ম্যাচের নিয়ন্ত্রণ নেন।

মানসি ২০ বলে ২ চার ও ৪ ছয়ে ৪১ রানের চমৎকার ইনিংস খেলে থামলেও ম্যাকমুলেন দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মাত্র ৩১ বল খেলে ৯ চার ও ২ ছয়ে ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৩.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড। ৩ উইকেট হারিয়ে তারা করে ১৫৩ রান। 

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম