বিশ্বকাপ ব্যর্থতায় অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৪, ১০:৩১আপডেট : ১৯ জুন ২০২৪, ১১:১২

গত এক দশকে বিশ্ব মঞ্চে সফলতম দলগুলোর একটি নিউজিল্যান্ড। সর্বশেষ তিনটি আসরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে। ২০২১ সালে তো ফাইনালেও খেলেছে। কিন্তু এবার সেই দলটাই বিদায় নিয়েছে গ্রুপ পর্বে। এমন ব্যর্থতায় কিউইদের সাদা বলের অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন কেন উইলিয়ামসন। তিনি ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিও গ্রহণ করেননি। কেন্দ্রীয় চুক্তি না নেওয়াদের মধ্যে ফাস্ট বোলার লকি ফার্গুসনও আছেন। 

অধিনায়কত্ব ছাড়লেও বিশ্বের সেরা ব্যাটারদের অন্যতম উইলিয়ামসন তিন ফরম্যাটেই খেলে যাবেন। তিনি মূলত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বাইরে খেলার জন্যই সময়টা বেছে নিয়েছেন। যার অর্থ গ্রীষ্মের একটি সময়ে তাকে আর পাওয়া যাবে না। এর পেছনে রয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। বিবৃতিতে কেন সেটাই বলেছেন, ‘নিউজিল্যান্ডের গ্রীষ্মকালীন সময়ে বিদেশি সুযোগ নিতে যাচ্ছি দেখে ওই সময় কেন্দ্রীয় চুক্তি নিতে পারছি না।’ 

তিনি শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্যই নয়, পরিবারকেও গুরুত্ব দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। কেন উইলিয়ামসন আরও বলেছেন, ‘ক্রিকেটের বাইরে আমার জীবন অনেক পরিবর্তন হয়ে গেছে। তাদের সঙ্গে প্রচুর সময় কাটানো এবং অভিজ্ঞতা অর্জন, সেটা হোক দেশে বা দেশের বাইরে; এখন আমার কাছে তা আরও গুরুত্বপূর্ণ।’

জানুয়ারিতে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ চলমান থাকবে। তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত। এরই মধ্যে উইলিয়ামসন ২০২২ সালে টিম সাউদির কাছে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। 

/এফআইআর/   
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম