বিসিবির পরিচালক আলমগীর আলো আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৪, ১৩:১৪আপডেট : ১৯ জুন ২০২৪, ১৩:১৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর আলো বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য আমেরিকাও গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেননি। বনানীর এক হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। এই অবস্থায় বুধবার সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিসিবির এই পরিচালক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আলমগীর আলোর মৃত্যুতে বিসিবি শোকবার্তা জানিয়েছে। আজ দুপুর তিনটায় বারিধারার ডিওএইচএস মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
 
আলমগীর আলো দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে রয়েছেন দীর্ঘকাল ধরে। দেশের দুই শীর্ষ ক্রীড়া ফেডারেশন ফুটবল ও ক্রিকেটে ছিল তার সম্পৃক্ততা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য হিসেবে কয়েক মেয়াদে ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করছিলেন। ক্রীড়াঙ্গনের বহুমুখী সংগঠনের সঙ্গে জড়িত এই ক্রীড়া সংগঠকের বিদায়ে ক্রীড়াঙ্গন নিশ্চিত ভাবেই একজন অভিভাবককে হারালো।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি