বিশ্ব চ্যাম্পিয়নদেরকে ১২৫ কোটি রুপি পুরস্কার দেবে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৪, ২২:২৮আপডেট : ৩০ জুন ২০২৪, ২২:২৮

রোহিত শর্মা ও রাহুল দ্র্রাবিড়ের হাত ধরে ১৩ বছর পর কোনও বিশ্বকাপ ট্রফি এলো ভারতের। শনিবার বারবাডোসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তারা ৭ রানে হারায় দক্ষিণ আফ্রিকাকে। আনন্দের রেশ থাকতেই বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড।

দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের জন্য পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। নিজের এক্স অ্যাকাউন্টে এ কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ভারতীয় দলকে ১২৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। পুরো প্রতিযোগিতা জুড়ে এই দল দারুণ অসাধারণ প্রতিভা, ইচ্ছাশক্তি ও খেলোয়াড়ি মানসিকতা দেখিয়েছে। এই অসাধারণ অর্জনের জন্য দলের সকল ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফকে অভিনন্দন।’

বিশ্বকাপ ফাইনালের সময় বারবাডোসের গ্যালারিতে ছিলেন জয়। রোহিতদের হাতে ট্রফিও তুলে দেন তিনি। ড্রেসিংরুমে গিয়ে সূর্যকুমার যাদবকে ম্যাচের সেরা ক্যাচের পুরস্কারও দেন এই কর্মকর্তা।

এর আগে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার প্রাইজমানি হিসেবে ভারত পেয়েছে ২০ কোটি ৩৬ লাখ রুপি। এবার তার চেয়েও সাত গুণ বেশি পুরস্কারের ঘোষণা দিলো বোর্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের