বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৪, ২৩:১৫আপডেট : ০২ জুলাই ২০২৪, ২৩:১৫

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও সভা শুরুর আগে ব্যাপক হইচই লক্ষ করা গেছে। চাকরি হারাচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে, বরখাস্ত হচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কোচ হচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন, এমন সব ভবিষ্যদ্বাণীর ছড়াছড়ি। আদতে তেমন কিছুই হয়নি। ৫৫ মিনিটের সংবাদ সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানা গেলেও দলের পারফরম্যান্স ও কোচিং স্টাফদের ব্যাপারে তেমন কিছুই বলেননি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

বোর্ড সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত-

* শেখ হাসিনা স্টেডিয়াম প্রকল্পের জন্য আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগে দরপত্র প্রক্রিয়া এবং দরপত্রের নথি অনুমোদন করেছে বোর্ড। 

* বরিশাল ও খুলনা বিভাগের আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য অ্যাডহক কমিটি অনুমোদন করেছে বোর্ড।

* আগামী ১৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার ডারউইনে বিসিবি হাই পারফরম্যান্স দলের সফরের অনুমোদন।

* জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য গ্রাউন্ড ইকুইপমেন্ট ক্রয়ের বাজেট অনুমোদন।

* গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে কোচ, নির্বাচক, প্রশিক্ষক ও অন্যান্য কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন।

* গ্রাউন্ডস বিভাগের অধীনে স্থানীয় কিউরেটর ও গ্রাউন্ডসম্যানদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন। 

* আম্পায়ার্স প্যানেলে চারজন মহিলা আম্পায়ার নিয়োগের বিষয়টি অনুমোদন।

* আইসিসি প্যানেল আম্পায়ার হিসেবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোর্শেদ আলী খান সুমনের (ম্যাক সুমন) নাম অন্তর্ভুক্ত। 

* জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম