ক্যান্ডির রেকর্ড গড়া জয়ে ঢাকা পড়লো শরিফুলের খরুচে বোলিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৪, ২০:৩৪আপডেট : ০৯ জুলাই ২০২৪, ২০:৩৪

৩ ওভারে ৪৭ রান খরচ করে দলকে বিপদেই ফেলে দিয়েছিলেন শরিফুল ইসলাম। ক্যান্ডি ফ্যালকন্সের অন্য বোলাররাও কম বেশি মার খেয়েছেন জাফনা কিংসের ব্যাটারদের কাছে। কিন্তু এদিন যেন সবাইকে ছাড়িয়ে গেলেন শরিফুল। ওভারপ্রতি ১৫.৬৬ গড়ে রান দিয়েছেন। ক্যান্ডির বোলাদের ছন্নছাড়া বোলিংয়ের সুযোগ নিয়ে জাফনা আগে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ২২৪ রানের সংগ্রহ দাঁড় করায়। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে সেই রান আবার মাত্র ৩ উইকেট হারিয়ে ১০ বল আগেই ছুঁয়ে ফেলে ক্যান্ডি। ৩৭ বলে ৮৯ রানের ইনিংস খেলে দলের জয়ের নায়ক দিনেশ চান্ডিমাল। তিন ম্যাচ হারের পর চলতি এলপিএলের দ্বিতীয় জয় পেলো ক্যান্ডি। 

ডাম্বুলাতে পাথুম নিসাঙ্কার সেঞ্চুরিতে ২২৪ রানের বড় সংগ্রহ পেয়ে যায় জাফনা। দারুণ ব্যাটিং উইকেটে লক্ষ্যটা একেবারে সহজ বানিয়ে ফেললো ক্যান্ডি। তৃতীয় ওভারে আন্দ্রে ফ্লেচার (১৩) ফিরলেও রানের গতিতে বিন্দুমাত্র ছেদ পড়েনি শরিফুলদের। কেননা এক প্রান্তে দাঁড়িয়ে চান্ডিমাল জাফনার বোলারদের উপর ছড়ি ঘোরাতে থাকেন। পাওয়ার প্লের ৬ ওভারে ক্যান্ডি তোলে ৭২ রান। তিনে নামা মোহাম্মদ হারিস খেলেন ১৮ বলে ২৫ রানের ইনিংস। 

এরপর কামিন্দু মেন্ডিসের সঙ্গে ৭২ রানের জুটি গড়ে আউট হন চান্ডিমাল। সেঞ্চুরি থেকে ১১ রান দূরে থাকতে আউট হন উইকেট কিপার এই ব্যাটার। জাফনার বোলারদের কচুকাটা করে খেলেন ৮৯ রানের ইনিংস। ৩৭ বলে ৮ চার ও ৭ ছক্কায় নিজের ইনিংসটি সাজান লঙ্কান সাবেক এই ক্রিকেটার। চান্ডিমালের বিদায়ের পর কামিন্দু এবং অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাটে চড়ে লক্ষ্যে পৌঁছে যায় ক্যান্ডি। আর তাতে এলপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়ে ফেলে শরিফুলদের দল। ৩৬ বলে ৬৫ রান করে অপরাজিত ছিলেন কামিন্দু। ১৩ বলে ২৯ রান করে টিকে ছিলেন ম্যাথুজ। 

জাফনার হয়ে ২ উইকেট নেন তাবরাইজ শামসি। এছাড়া ১ উইকেট পান প্রমোদ মাদুশান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া জাফনা শুরুটা করে দুর্দান্ত। দলকে ভালো শুরু এনে দেন ওপেনার নিসাঙ্কা। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকেন তিনি।  ইনিংসের দ্বিতীয় ওভারে শরিফুলের হাতে বল তুলে দেন ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। নিজের প্রথম ওভারে খুব একটা সুবিধা করতে পারেননি আগের দুই ম্যাচে দুটি করে উইকেট নেওয়া বাংলাদেশি পেসার। শেষ দুই বলে চার আর ছক্কা হজম করে ওই ওভারে রান দিয়েছেন ১৪। ইনিংসের পঞ্চম ওভারে ফের বোলিংয়ে এসেও একই অবস্থা। এবার দেন ১১ রান। শরিফুল পরে বোলিংয়ে এসেছেন ১৬তম ওভারে। সেই ওভারেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন নিসাঙ্কা। বেদম পিটুনিতে শরিফুলের করা তৃতীয় ওভার থেকে আসে ২২ রান। ওভারের তৃতীয় বলে দারুণ এক ছক্কায় সেঞ্চুরি ছুঁয়েছেন নিসাঙ্কা। জাফনার হয়ে ১৮ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস খেলেছেন রাইলি রুশো। 

ক্যান্ডির হয়ে ৩ উইকেট নেন দাসুন শানাকা। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন রমেশ মেন্ডিস এবং দুষ্মন্ত চামিরা। শরিফুল ৩ ওভারে ৪৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।

পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ক্যান্ডি।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম