চেন্নাইতে বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন তাসকিন

রবিউল ইসলাম, ধর্মশালা থেকে
১০ মার্চ ২০১৬, ১৮:৫২আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৮:৫৮

তাসকিন আগের দিন সংবাদ সম্মেলনে তামিম ও মাশরাফির প্রশংসার বন্যায় ভেসেছেন তাসিকন আহমেদ তাজিম। কিন্তু পরের দিন বৃহস্পতিবার বিকেলে আইসিসি থেকে খবর এলো অবৈধ বোলিং অ্যাকশনের ত্রুটি সংশোধনে আগামী ১৪ দিনের মধ্যে পরীক্ষা দিতে হবে তাসকিনকে। অবশ্য তাসকিনের সঙ্গে আরও একজন আছেন। বাঁহাতি স্পিনার আরাফাত সানি।  তার ওপরও একই খড়গ নেমে এসেছে।
আগের ম্যাচে তাসকিন দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভার বল করে কোনও উইকেট না পেলেও মাত্র ২১ রান দেন। ওই ম্যাচে তাসকিনের মতো আরাফাত সানিও দুর্দান্ত বোলিং করেন। ২ ওভার বল করে ১০ রান দিয়েছেন। ম্যাচ শেষে জয়ের আনন্দ উপভোগ করতে না করতেই আসে দুঃসংবাদ।  যদিও ওই ঘোষণাটা আনঅফিসিয়াল ছিল। বৃহস্পতিবার বিকেলে অফিসিয়ালি ঘোষণা এসেছে আইসিসির পক্ষ থেকে।
প্রসঙ্গত গত ম্যাচের দুই আম্পায়ার ছিলেন ভারতের সুন্দারাম রবী ও অস্ট্রেলিয়ার রড টাকার। তারাই তাসকিন ও আরাফাতের বোলিংয়ের বিপক্ষে অভিযোগ তুলেছেন। তাদের কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙে বলে জানান ম্যাচ রেফারির কাছে।

এমন ঘটনার পর স্বাভাবিক ভাবেই মাশরাফির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। মুস্তাফিজ ইনজুরিতে থাকায় বর্তমানে মাশরাফির মূল ভরসা তাসকিন। স্পিনার আরাফাত সানিও অধিনায়কের অন্যতম মূল অস্ত্র। এই তিন বোলারকে হারাতে হলে স্বাভাবিক ভাবেই ঘাম ছুটে যাওয়ার কথা মাশরাফির!

আইসিসির হঠাৎ এমন সিদ্ধান্তে সবাই বিস্মিত হয়েছে। বিস্মিত হয়েছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহেও! কিন্তু এও জানেন, এখন কিছুই করার নেই তাদের। আইসিসি যেহেতু এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, তাসকিন ও আরাফাতকে এখন তা মানতে হবে। বাংলাদেশ দলকেও তা মানতে হবে। সঙ্গে যা যা করার দরকার তা করতে হবে দ্রুততার সঙ্গে।

তবে বিষয়টি নিয়ে একদমই কিছু ভাবছেন না হাথুরুসিংহে। অবশ্য এর পেছনে কারণও আছে। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলছে। হল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতেছেও। আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার মুখোমুখি হবে। এরপর ওমানের বিপক্ষে খেলা রয়েছে আগামী রবিবার। বাংলাদেশ বাছাইপর্ব অতিক্রম করলে লাল-সবুজদের পরবর্তী ম্যাচ ১৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে, ২১ মার্চ অস্ট্রেলিয়া, ২৩ মার্চ ভারত ও ২৬ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে।

টিম ম্যানেজমেন্ট সূত্র মতে জানা গেছে, ১৪ মার্চ চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষাগারে পরীক্ষা দেবেন তাসকিন ও আরাফাত। তার মানে বাছাইপর্বের ম্যাচগুলো খেলতে পারবেন দুইজনই। এরপর ১৪ মার্চ পরীক্ষা দিতে যাবেন। পরীক্ষা দিতে একদিন লাগে। ১৫ মার্চই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তাসকিন। যেহেতু নিয়ম হচ্ছে ১৪ দিনের মধ্যে আইসিসি স্বীকৃত কোনও পরীক্ষাগারে পরীক্ষা দিতে হয়।

সেই হিসেবে তাসকিন-আরাফাত দুজনেই সুপার টেনের সব ম্যাচেও খেলতে পারবেন। ১৪ মার্চ পরীক্ষা দেওয়ার পর ৭ দিনের মধ্যেই পরীক্ষাগার থেকে এ নিয়ে রেজাল্ট আসার কথা। যদি কোনওভাবে এরআগে এসে পড়ে আর রেজাল্ট হয় নেতিবাচক; তাহলেই শুধু তাসকিন ও আরাফাত খেলতে পারবেন না। আর তা না হলে অনায়াসেই সুপার টেনের সব খেলাও খেলতে পারবেন তাসকিন ও আরাফাত। আর তাই হাথুরুসিংহে কোনও চিন্তা করছেন না। সংবাদ সম্মেলনেও তেমনটাই জানালেন তিনি। বলেন, ‘তারা (আইসিসি) দুই বোলারের বিপক্ষে এ নিয়ে রিপোর্ট করেছে। এ মুহূর্তে আইসিসির যে নিয়ম আছে, তাই ফলো করা হবে। এ বিষয়টি কোনওভাবেই দলের মধ্যে প্রভাব ফেলবে না। যদি তারা খেলতে পারে তাহলে খেলবে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম