আইরিশ হুমকিকে পাত্তা দিচ্ছেন না টাইগাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, ধর্মশালা থেকে
১০ মার্চ ২০১৬, ২৩:১১আপডেট : ১০ মার্চ ২০১৬, ২৩:৪৮

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন চন্ডিকা হাথুরেসিংহে টেস্ট খেলুড়ে সদস্য হয়েও র‌্যাংকিংয়ের কারণে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় শুক্রবার রাত আটটায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না লাল-সবুজরা। আইরিশ শক্তিশালী দল। তাদের হুমকিও পাত্তা দিচ্ছেন না টাইগাররা। আইরিশদের মোকাবিলায় তারা প্রস্তুত। দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন।
হাথুরুসিংহে বলেন, আমি জানি আয়ারল্যান্ড পেশাদার দল। যদিও বুধবার ওমানের কাছে হেরেছে তারা। টি-টোয়েন্টি ক্রিকেট এমনই। যেকোনও কিছু হতে পারে, এক ওভারেই হিসেব-নিকেশ পাল্টে যেতে পারে। তাই আমরা আমাদের সেরাটা দেওয়ার আশাই করছি। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ম্যাচ জিততে সমস্যা হবে না। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।
দুদলের জন্যই কন্ডিশন কঠিন হবে বলে মনে করেন হাথুরুসিংহে। তারপরও গত চারদিনে নিজদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন বলে দাবি করেন তিনি।  বাংলাদেশ ভালো অবস্থানে আছে বলে মনে করেন হাথুরুসিংহে। তিনি বলেন, এমন টুর্নামেন্টে অংশ হতে পারা সব সময়ই দারুন ব্যাপার। আমার মনে হয় পরবর্তী ম্যাচের জন্য আমরা খুব ভালো অবস্থায় আছি। আগের ম্যাচের আত্মবিশ্বাস আমদের খুব কাজে দেবে।
আইরিশদের দেওয়া হুঙ্কারের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, তারা আমাদের জয় সহজে হতে দেবে না। কারণ তারা এই মুহূর্তে যেকোনও দলকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। এটা ক্রিকেটের জন্য ভালো।

প্র্যাকটিস মুহূর্তে টাইগাররা

বোলারদের প্রশংসা করতে গিয়ে হাথুরুসিংহে বলেন, আমাদের বোলাররা খুবই ভালো করছেন। ব্যাটিং নিয়ে একটু ভাবতে হচ্ছে। দলগতভাবে ব্যাটসম্যানদের জ্বলে উঠতে হবে।

উইকেট নিয়ে কিছুটা চিন্তা থাকলেও এই মুহূর্তে এটা নিয়ে বেশি কিছু ভাবতে চান না হাথুরুসিংহে। তিনি বলেন, আমরা ঘরের মাঠে দ্রুত গতির উইকেটে খেলেছি। তাই এখানকার অবস্থা ভালোভাবে বুঝতে হবে আমাদের। এটা সহজ নয়। আমি সব সময়ই বলি ভালো শুরু করো এবং প্রতিপক্ষকে চাপে ফেলে দাও।

আইরিশদের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, আয়ারল্যান্ড সম্পর্কে জানা আছে। তারা পেশাদার দল। তবে গত ম্যাচে হেরেছেন। পরের ম্যাচে কামব্যাক করার চেষ্টা করবেন। অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে।

/আরআই/এমআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম