‘কেউ তো হারতে চায় না, সবাই জিততে চায়’

তানজীম আহমেদ, প্যারিস (ফ্রান্স) থেকে 
৩১ জুলাই ২০২৪, ১৯:১৯আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৯:৫৪

প্যারিস অলিম্পিকে আর্চারির পুরুষ রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সাগর ইসলাম প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। সরাসরি প্রথম তিন সেটেই মাত্র দশ মিনিটের মধ্যেই ম্যাচের নিষ্পত্তি। টোকিও অলিম্পিকে রুপা জেতা মাউরো নেসপলি সহজেই জিতে যান।

খেলা শেষে বাংলাদেশি আর্চার সাগর ও জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক মিক্সড জোনে আসলেন। শেষের কয়েক মিনিটের মধ্যেই। পাঁচ সেটের খেলা মাত্র তিন সেটেই শেষ হওয়ায় সাগর ও তার কোচের মুখে খানিকটা হতাশার ছাপ।

রাজশাহীর সন্তান বিকেএসপির শিক্ষার্থী সাগর ইসলামের বয়স মাত্র ১৮। ম্যাচ হারলেও এখানে থেমে থাকতে চাইছেন না সাগর, ‘কেস তো হারতে চায় না, সবাই চায় জিততে। আমিও চাই। আমিও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আর একটু ভালো করতে পারতাম। হলো না। তবে এখানেই থেমে থাকা যাবে না।’

অলিম্পিকে ম্যাচ হারলেও অনেক কিছুই শিখেছেন বাংলাদেশের আর্চার, ‘আমার এখানে হারানোর কিছু ছিল না। শেখার অনেক কিছু রয়েছে। আমার মাত্র ১৮ বছর বয়স। শেখার পর্যায়ে রয়েছি। হেরেছি খারাপ লাগছে, তবে এখানে থেমে থাকলে হবে না। আদতে আমি হারিনি, শিখছি।’

অলিম্পিকে নক আউট পর্বে প্রথম স্টেজেই সাগরের বিদায় হলেও আবারও এই মঞ্চে ফিরতে চান। তার আশা, ‘দুর্বলতা কাটিয়ে নিজেকে আরও শক্তিশালীভাবে তৈরি করবো। সবার কাছে দোয়া চাই যেন নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারি।’ 

মিক্সড জোনে সাগরের পাশে দাঁড়িয়েছিলেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। তিনিও শিষ্যের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, ‘সাগরের বয়স মাত্র ১৮ আর তার প্রতিপক্ষ (ইতালিয়ান আর্চারের ৩৬) এক যুগের বেশি অলিম্পিকই খেলছেন। এই অলিম্পিকের শিক্ষা ও অভিজ্ঞতা সাগরের অনেক কাজে আসবে।’

কথা হয়েছে টোকিও অলিম্পিকে দ্বিতীয় রাউন্ডে ছিটকে যাওয়া রোমান সানা। সাগরকে নিয়ে আশাবাদী তিনি, ‘ওর বয়স মাত্র ১৮ বছর। সে আরও অনেক দূরে যাবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী