ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এসএ২০ তে কার্তিক

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২৪, ১৮:৩০আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৮:৩০

আড়াই মাসের মধ্যে অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন দিনেশ কার্তিক। প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ তে অংশ নিচ্ছেন তিনি। বিদেশি খেলোয়াড়ের কোটায় পার্ল রয়্যালসকে যোগ দেবেন এই উইকেটকিপার ব্যাটার।

জুনে ৩৯তম জন্মদিনে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর এসএ২০ হতে যাচ্ছে কার্তিকের প্রথম টুর্নামেন্ট। ভারতের হয়ে ১৮০ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার শেষবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে খেলেন। দলটির মেন্টার ও ব্যাটিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

১৭ মৌসুমে মাত্র দুটি আইপিএল ম্যাচ না খেলা কার্তিক টি-টোয়েন্টিতে বেশ অভিজ্ঞ একজন। ৪০১ ম্যাচ খেলেছেন তিনি, আইপিএলে ছয় দলে পা পড়েছিল তার। এবার দক্ষিণ আফ্রিকায় খেলতে যাচ্ছেন। বেশ রোমাঞ্চ কাজ করছে মনে, ‘দক্ষিণ আফ্রিকায় খেলার ও ভ্রমণের অনেক দারুণ স্মৃতি আছে। যখন সুযোগ এলো, আমি না করিনি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসা বিশেষ কিছু এবং রয়্যালসের সঙ্গে চমৎকার এই প্রতিযোগিতা জেতা হবে দারুণ।’

কেবল অবসর নেওয়া ভারতীয় খেলোয়াড়দের বাইরের টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেয় বিসিসিআই। আম্বাতি রাইডু সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এবং গত জানুয়ারিতে এমআই এমিরেটসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলেন। রবিন উথাপ্পা ও ইউসুফ পাঠানও একই টুর্নামেন্টে খেলেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। দুই বছর আগে সুরেশ রায়না আবুধাবি টি-টোয়েন্টিতে ডেক্কান গ্লাডিয়েটর্সের জার্সি পরেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের