বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের সূচিতে বদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৪, ২০:৪৮আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ২০:৪৮

যথাসময়ে পাকিস্তান সফরে যেতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। রাজনৈতিক পট পরিবর্তনের মাঝে পড়ে গেছে ক্রিকেট বোর্ড। যার কারণে ভ্রমণের পাশাপাশি সূচিতে বদল আনতে হয়েছে। আগের সূচি অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১০ আগস্ট। পরিবর্তিত সূচি অনুযায়ী মুশফিকুর রহিম, মুমিনুল হকরা ইসলামাবাদেই পৌঁছাবে ওই দিনে। 

মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে চালু হলেও টিকিট পাওয়া যাচ্ছিল না। এই মুহূর্তে সব কিছু ঠিকঠাকভাবে আগাচ্ছে। বাংলাদেশ দল আগামী শনিবার ইসলামবাদের উদ্দেশে দেশ ছাড়ার কথা। পৌঁছানোর তিন দিনের মধ্যেই মাঠে নামবে বাংলাদেশ দল।

প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ১৩ আগস্ট। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২০ আগস্ট। ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ ও ৩০ আগস্ট। পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।    

বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের সিরিজের পরিবর্তিত সূচি
ম্যাচ                         তারিখ

১ম চার দিনের ম্যাচ       ১৩ আগস্ট
২য় চার দিনের ম্যাচ        ২০ আগস্ট   
১ম ওয়ানডে                 ২৬ আগস্ট
২য় ওয়ানডে                 ২৮ আগস্ট
৩য় ওয়ানডে                 ৩০ আগস্ট

 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম