পাকিস্তানে বিধ্বস্ত মুশফিক-মুমিনুলরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৪, ২০:১১আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ২০:১১

চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। তার আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল একটি সিরিজ খেলছে। টেস্টের জন্য প্রস্তুত হতে মুশফিকুর রহিম-মুমনিুল হক সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে এই দলের স্কোয়াডে। মঙ্গলবার চারদিনের ম্যাচে অভিজ্ঞদের নিয়েও প্রথম দিন বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের দলটি। 

এনামুল-মুশফিক-মুমিনুলদের ব্যর্থতায় প্রথম দিনে ১২২ রানে থেমে যায় বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস।

ইসলামাবাদে বৃষ্টির কারণে ম্যাচটি কিছুটা দেরিতে শুরু হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক এনামুল হক বিজয়। কিন্তু দলীয় ৬ রানে শূন্যতে আউট হন তিনি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে দলটি। ওপেনার মাহমুদুল হাসান জয় ছাড়া অন্য কোনও ব্যাটার থিতু হতে পারেননি। পুরো ইনিংসে চার ব্যাটার রানের খাতা না খুলেই আউট হয়েছেন।

পাকিস্তান সিরিজের টেস্ট স্কোয়াডে থাকা মুশফিকুর রহিম (১৪) ও মুমিনুল হক (১১) সুবিধা করতে পারেননি। এই দুজনের বাইরে জয় ছাড়া দুই অঙ্কের ঘরে রান করেছেন পেসার রেজাউর রহমান রাজা (১০)। সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন জয়। ১১৬ বলে ৯ চারে জয় নিজের ইনিংসটি সাজান। সবমিলিয়ে ৪৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২২ রান। 

পাকিস্তান শাহিনসের হয়ে নাসিম শাহ ও মীর হামজা সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া মোহাম্মদ রমিজ জুনিয়র নিয়েছেন দুটি উইকেট।

দিনের শেষ বিকালে খেলতে নেমে ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২ রান সংগ্রহ করেছে পাকিস্তানের দল। বুধবার ১২০ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা। সাইম আইয়ুব (২) ও মোহাম্মদ হুরাইয়া (০) ক্রিজে ছিলেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের