অস্ট্রেলিয়ার টুর্নামেন্টে ফাইনালে বাংলাদেশ এইচপি

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৪, ১১:১১আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১১:৩৬

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশের এইচপি দল। সেমিফাইনালে নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে ২১ রানে হারিয়েছে তারা। 

ডারউইনের টিআইও স্টেডিয়ামে রবিবার বাংলাদেশের ১৩৮ রানের জবাবে ১১৭ রানে থেমেছে নর্দার্ন টেরিটরির ইনিংস। ফাইনালে বাংলাদেশ এইচপির প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স। তারা অপর সেমিতে পাকিস্তান শাহিনসকে ৩০ রানে হারিয়েছে। ডারউইনে আজকেই শিরোপা নির্ধারণী ফাইনাল। দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হবে দুই দল। 

টস হেরে ব্যাটিংয়ে নামা এইচপির টপ অর্ডার ব্যাটাররা ছিলেন ব্যর্থ। প্রথম ওভারেই আউট হন জিসান। পাওয়ার প্লের মধ্যে তানজিদও বিদায় নিয়েছেন। তার পর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন পারভেজ হোসেন ও আফিফ হোসেন। কিন্তু ২৫ রানের বেশি যোগ করতে পারেননি তারা। ৩ বলের মধ্যে দুজনেই আউট হয়েছেন। আফিফ ১৬ বলে ২২ রান করেছেন। পারভেজ ২৩ বলে করেছেন ১৭। 

এমন পরিস্থিতিতে এই ম্যাচেও হাল ধরেন শামীম। প্রান্ত আগলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। সঙ্গে ছিলেন মাহফুজুর। তারা ৪৯ রানের জুটি গড়েন। মাহফুজুর ২০ বলে ২১ রানে ফিরলে ভাঙে জুটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও প্রয়োজনের সময় জুটি গড়েছিলেন শামীম-মাহফুজুর। আজকেও তাদের অবদানে ৭৭ রানে ৫ উইকেট হারানো এইচপি ২০ ওভারে ৬ উইকেটে তুলতে পারে ১৩৮ রান। 

জবাবে রিপন মন্ডল ও রকিবুল হাসানদের দারুণ বোলিংয়ে খেই হারায় নর্দার্ন টেরিটরি। ৯ উইকেটে ১১৭ রানে থামে তারা। দলটির হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছেন ওয়েদারাল্ড। ১৯ রানে অপরাজিত ছিলেন ম্যালাডে। 

৩৬ রানে ৩ উইকেট নেন রিপন। ম্যাচসেরাও ছিলেন তিনি। রকিবুল নিয়েছেন ২ উইকেট।

/এফআইআর/       
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের