বিসিবিতে তামিম, এসেছেন ক্রীড়া উপদেষ্টাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৪, ১৩:০৩আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৬:৪৭

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসছেন তিনি। শুধু তাই নয়, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিশেষ সাক্ষাৎ করতে বিসিবিতে উপস্থিত হয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও।  

অবসর ভেঙে তামিম ফিরলেও দীর্ঘ প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে তিনি। তার ফেরা নিয়ে প্রতিনিয়তই নানা গুঞ্জন ছড়াচ্ছে। কখনও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তামিমের বসার কথা ভাসে বাতাসে, কখনও পাপন বলেন তামিমের বিষয়টি দেখছে ক্রিকেট পরিচালনা বিভাগ। সবমিলিয়ে ধোঁয়াশা কাটছেই না। এবার নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া আসিফ মাহমুদ জট খুলতে পারেন কিনা সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

সোমবার বেলা ১২টা ২০ মিনিটে তামিম মিরপুরে আসেন। উদ্দেশ্য ক্রীড়া উপদেষ্টার সাথে সাক্ষাৎ। হয়তো দু’জনের সাক্ষাতেই অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। তামিম বিসিবিতে প্রবেশের পর দুপুর ১টা ১০ মিনিটে এসে পৌঁছান ক্রীড়া উপদেষ্টা। বিসিবির ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য উপদেষ্টা মহোদয়ের এই সৌজন্য সাক্ষাৎ।

রবিবার সচিবালয়ে বিসিবি কার্যক্রম নিয়ে কথা বলেছেন তিনি। তখন জানিয়েছিলেন, ‘বিসিবি সভাপতি বা পরিচালকদের পদত্যাগের বিষয় আমি গণমাধ্যমে দেখেছি। এ ব্যাপারে সরাসরি কিছু পাইনি। এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে, সাবেক ক্রিকেটাদের সঙ্গে- এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য।’

গঠনতন্ত্র পরিবর্তন নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আলোচনা চলমান আছে। সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত মন্তব্য করতে চাইনি। দ্রুততম সময়ের মধ্যে জানতে পারবেন।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক