সহকারী কোচ হিসেবে ভারতের শ্রীধরকে নিলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২৪, ১০:০৫আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১০:৪৫

আসন্ন নিউজিল্যান্ড ও আফগানিস্তান সিরিজের জন্য ভারতের আর শ্রীধরকে সহকারী কোচ নিয়োগ দিয়েছে আফগানিস্তান। শ্রীধর ২০১৪-২১ সাল পর্যন্ত রবি শাস্ত্রীর কোচিং প্যানেলে সাপোর্ট স্টাফ হিসেবে ছিলেন। 

সাবেক ইংল্যান্ড ব্যাটার জনাথন ট্রটের অধীনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বরের ৯ তারিখ একমাত্র টেস্টে মুখোমুখি হবে আফগানরা। তার পর ১৮ সেপ্টেম্বর শারজায় প্রোটিয়াদের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

৫৪ বছর বয়সী শ্রীধর ভারতের সাবেক বামহাতি স্পিনার। তিনি মূলত ভারতের ঘরোয়া ক্রিকেটে হায়দরাবাদের হয়ে খেলেছেন ১৯৯০ সালের দিকে। কোচিং ক্যারিয়ার শুরু করেন ২০০১ সালে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে কাজ করেছেন। ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভারতের বয়সভিত্তিক দলের সঙ্গে ছিলেন। তাছাড়া আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। শ্রীধর লেভেল-৩ সার্টিফিকেটধারী কোচ। 

আফগানিস্তান ক্রিকেট জানিয়েছে, শ্রী ধররের এই দায়িত্ব সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও ভবিষ্যতে দীর্ঘমেয়াদী চুক্তির সম্ভাবনা আছে। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম