ভারত নয়, বাংলাদেশকে নিয়ে ভাবছে টিম পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০১৬, ১৩:৩০আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৭:২০

বাংলাদেশকে নিয়ে ভাবছে টিম পাকিস্তান চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে পাকিস্তানের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাছাই পর্বে ‘এ’ গ্রুপ থেকে আসা একটি দল। যেই গ্রুপ থেকে কোনও অঘটন না ঘটলে উঠে আসবে বাংলাদেশই। আর সেই বাংলাদেশ প্রতিপক্ষ নিয়েই আপাতত ভাবছে পাকিস্তান। এমনটাই জানালেন পাকিস্তান কোচ ওয়াকার ইউনুস।
দেশ ছাড়ার আগে এই কোচ বলেন, `আমরা ১৯ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছি না। এই মুহূর্তে ১৬ মার্চের ম্যাচ নিয়েই ভাবছি। মনে হচ্ছে বাংলাদেশই আমাদের প্রতিপক্ষ। আর বিগত দিনে ওরা যেভাবে উন্নতি করেছে তাতে ওদের হোম কন্ডিশনে হারানোটাই কঠিন।’
মূলত নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভারত সরকারের কাছ থেকে লিখিত আশ্বাসের প্রেক্ষিতেই সেখানে যেতে অবশেষে রাজি হয়েছে পাকিস্তান। এর আগে নির্ধারিত সফরটি বিলম্বিত করে রাখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  
উল্লেখ্য, ২০০৯ সালে ইউনিস খানের অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল পাকিস্তান। এছাড়া ২০১০ ও ২০১২ সালে সেমিফাইনালেও পৌঁছেছিল দলটি। আর এবারের এশিয়া কাপে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। ২০১২ সালে এই পাকিস্তানের কাছেই ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল টাইগাররা।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম