বোথামকে ছুঁলেন অ্যাটকিনসন

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২৪, ২১:২৩আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ২১:৩৩

টেস্টে একই মৌসুমে লর্ডসে এক ম্যাচে ১০ উইকেট ও সেঞ্চুরি করা দ্বিতীয় ইংল্যান্ড ক্রিকেটার হলেন গাস অ্যাটকিনসন। স্যার ইয়ান বোথাম ১৯৭৮ সালে পাকিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়া একমাত্র ইংলিশ ক্রিকেটার ছিলেন। শুক্রবার ১০৩ বলে সেঞ্চুরি করে এবার তার পাশে বসলেন অ্যাটকিসন। ডানহাতি পেসারের ১১৫ বলে ১১৮ রানের সৌজন্যে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৪২৭ রান করে ইংল্যান্ড।

সাবেক ভারতীয় ক্রিকেটার বিনোদ মানকাড় প্রথম ও একমাত্র নন-ইংলিশ ক্রিকেটার হিসেবে লন্ডনের আইকনিক ক্রিকেট গ্রাউন্ডে এক ইনিংসে শতক ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। সাবেক ইংলিশ ক্রিকেটার গাবি অ্যালেন, স্টুয়ার্ট ব্রড ও বর্তমান পেস তারকা ক্রিস ওকস লর্ডসে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেন, কিন্তু ভিন্ন মৌসুমে।

৭৪ রানে আগের দিনের খেলা শেষ করেন অ্যাটকিনসন। তার আগ্রাসী ব্যাটিংয়ে সকালের সেশনে প্রায় এক ঘণ্টা ব্যাটিং করে ১৪ ওভারে ৬৯ রান তোলে স্বাগতিকরা। লর্ডসে মাত্র ৪ ইনিংস খেলে অনার্স বোর্ডের দুই ক্ষেত্রেই নাম লিখলেন অ্যাটকিনসন।

দুই মাস আগে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকে দারুণ ছাপ রাখেন অ্যাটকিনসন। প্রথম ইনিংসেই ৭ উইকেট নেন এবং লর্ডসের অনার্স বোর্ডে বোলারদের তালিকায় নাম ওঠে তার। মাত্র চার টেস্টে ২৬ উইকেট নিয়েছেন অ্যাটকিনসন। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি