টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ১১ জুন লর্ডসে, চারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৪ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৪

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের ফাইনাল হতে যাচ্ছে ১১ জুন থেকে লর্ডসে। ভারত ও অস্ট্রেলিয়া বর্তমানে ৬৮.৫২ ও ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে যথাক্রমে শীর্ষ দুইয়ে। তবে দুই ফাইনালিস্ট কারা, সেটা নির্ধারণ হতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিউজিল্যান্ড আছে তৃতীয় স্থানে, আর বাংলাদেশ পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে চারে উঠেছে। নাজমুল হোসেন শান্তর দল পরের সিরিজ খেলবে ভারতের মাটিতে।

গত দুইবারের ফাইনালিস্ট ভারত এই চক্রে ম্যাচ খেলবে আরও আটটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিনটি এবং অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাতেও দুটি টেস্ট রয়েছে।

৯ দলের এই পয়েন্ট টেবিলে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। ৪৫.৮৩ পয়েন্ট পেয়ে তাদের পরেই বাংলাদেশ। ৪৫.০০ শতাংশ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড পাঁচে।

দক্ষিণ আফ্রিকা ৩৮.৮৯ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে। পরের তিনটি স্থানে যথাক্রমে শ্রীলঙ্কা (৩৩.৩৩), পাকিস্তান (১৯.০৫) ও ওয়েস্ট ইন্ডিজ (১৮.৫২)।

আগের দুই আসরে সাউদাম্পটন ও ওভালের ফাইনালে বিজয়ী হয়েছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের দাপট
নতুন স্টেডিয়াম নয়, পুরোনোগুলোই হবে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স: ক্রীড়া প্রতিমন্ত্রী
আইপিএলে দিল্লির কোচ সৌরভ গাঙ্গুলী
সর্বশেষ খবর
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
বাংলাদেশকে সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা করতে চায় চীন
বাংলাদেশকে সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা করতে চায় চীন
মেসির বিদায়ী ম্যাচের অনুষ্ঠান সূচিতে চমক
মেসির বিদায়ী ম্যাচের অনুষ্ঠান সূচিতে চমক
মেসিকে নিয়ে নেইমারের আবেগঘন বার্তা 
মেসিকে নিয়ে নেইমারের আবেগঘন বার্তা 
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা