ওমানকে ছোট করে দেখছে না টাইগাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট, ধর্মশালা থেকে
১২ মার্চ ২০১৬, ২০:১৫আপডেট : ১২ মার্চ ২০১৬, ২০:২১

 টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ খেলায় রবিবার ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। আইসিসির সহযোগী সদস্য দেশ ওমানকে ছোট করে দেখছে না মাশরাফিবাহিনী। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেস বোলিং কোচ হিথ স্ট্রিক বলেন, ‘ওমান এরই মধ্যে আয়ারল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটিয়েছে। আয়ারল্যান্ডকে হারানো একটি বড় ব্যাপার। আমরা তাদের কোনওভাবে খাটো করে দেখছি না। পাকিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলার সময় যেমন গুরুত্ব থাকে; ওমানকে আমার তেমন গুরুত্বই দিচ্ছি।’

তিনি আরও যোগ করেন, ‘ভারত-পাকিস্তানের মতো বড় দলকে বিশ্লেষণের সময় আমরা যতটা কাজ করি ওমানের ক্ষেত্রেও ততটাই করেছি। ওরা ততটা বড় দল নয়, তাই ওদের ব্যাপারে আমাদের হাতে খুব বেশি তথ্য নেই। যতটা সম্ভব পেশাদারিত্বের সঙ্গে আমরা ওদের ব্যাটসম্যান-বোলারদের বোঝার চেষ্টা করেছি।”

রবিবার দুই দল মাঠে নামার আগে বাংলাদেশ ও ওমানের অর্জন ৩ পয়েন্ট করে। তবে রান রেটে বাংলাদেশ এগিয়ে রয়েছে। বৃষ্টির বাধায় ম্যাচ পরিত্যক্ত হলে সুপার টেনে যাবে মাশরাফির দল। খেলা হলে ওমানের সঙ্গে জিততেই হবে হাথুরুসিংহের শিষ্যদের।

এ প্রসঙ্গে বাংলাদেশের পেস বোলিং কোচ হিথ স্ট্রিক বলেন, ‘আমরা জানি, আগামীকালের ম্যাচ বাংলাদেশের জন্য অনেক বড়। আমরা মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করব’ 

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি