আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট

ঝলমলে আকাশ, তবুও দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত!

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৬

গ্রেটার নয়ডায় বৃষ্টির কারণে প্রথম দিনের মতো দুর্ভাগ্য বরণ করতে হলো আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলা। রোদেলা আকাশ, বৃষ্টির কোনও ছিটেফোঁটা ছিল না মঙ্গলবার। কিন্তু নতুন এই ভেন্যুর আউটফিল্ডের বেহাল দশার কারণে হয়নি খেলা।

প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে মঙ্গলবার আধঘণ্টা আগে সকাল ৯টায় টস করার কথা ছিল। কিন্তু ৮টা ৫৫ মিনিটে ঘোষণা আসে কন্ডিশন খেলার অনুপযুক্ত। বেলা ১২টায় মাঠ পরিদর্শন করা হবে। সময় যত গড়িয়েছে, বিকালের মধ্যে খেলার শঙ্কা ততই বেড়েছে।

গ্রাউন্ট স্টাফরা আউটফিল্ডের ভেজা জায়গাগুলো শুকাতে ইলেক্ট্রিক ফ্যান ব্যবহার করেছেন। সূর্য উঁকি দিলেও মাঠ খেলার জন্য উপযুক্ত করা যায়নি। বিকাল ৩টায় আবার পরিদর্শনের পরিকল্পনা ছিল।

নিউজিল্যান্ডের খেলোয়াড়রা সাড়ে ১২টার দিকে মূল পিচের পাশে অনুশীলন করেছেন। স্পিনার এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনারের সঙ্গে বোলিংয়ে যোগ দেন ফাস্ট বোলাররা। আফগানিস্তানের খেলোয়াড়দের ভেন্যুতে দেখা যায়নি।

বিকাল তিনটার কিছু আগে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। টসও করা সম্ভব হয়নি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী