বৃহস্পতিবার ড. ইউনূসের সঙ্গে শান্ত-লিটনদের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩০

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ক্রিকেট দলকে দেশে ফেরার পর সংবর্ধনা দেওয়ার কথাও বলেছিলেন নোবেলজয়ী এই উপদেষ্টা। অবশেষে আগামীকাল (বৃহস্পতিবার) তার সঙ্গে দেখা হচ্ছে শান্ত-লিটনদের।

বিসিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাৎ পর্বটি অনুষ্ঠিত হবে। পাকিস্তানে খেলা টেস্ট স্কোয়াডের সদস্য ছাড়াও বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ আরও দুইজন বোর্ড পরিচালকের সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। 

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের পর অধিনায়ক শান্তকে ফোন করেন ইউনূস।   ফোনে তিনি বলেছিলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।’

এরপর দেশে ফিরে শান্ত জানান, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি দেখা করতে চেয়েছেন। সাকিব ভাইয়ের বিষয়টি আলাদা। প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। আমরা সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতখানি নিবেদিত। সব সময়ই দলের ফলাফলে অবদান রাখতে মুখিয়ে থাকেন। অবশ্যই যখন দেখা হবে, সুযোগ থাকলে এটা নিয়ে কথা হবে। এতটুকু বলতে পারি, আমরা সবাই সাকিব ভাইয়ের পাশে আছি।’

শান্তর কথা অনুযায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে সাকিব ইস্যুতে আলোচনা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশও পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তারপর থেকে চারদিকে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই ঘটনায় সতীর্থদের পাশে পাচ্ছেন সাকিব।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের