দক্ষিণ আফ্রিকা সিরিজের দুই টেস্ট ঢাকা, চট্টগ্রামে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫১

রাজনৈতিক পট পরিবর্তনে দেশের অস্থির অবস্থায় সরে গেছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্থগিত হয়ে গেছে নিউজিল্যান্ড ‘এ’ দলের সফরও। আগামী অক্টোবর দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকার। সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা থাকলেও ইতোমধ্যে দুই ম্যাচের টেস্ট ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
বিসিবি সূত্রে জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যেই সফর সূচির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা। তবে সফর সূচি চূড়ান্ত না হলেও বিসিবি দুটি ম্যাচের জন্য ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে চূড়ান্ত করে রেখেছে।
 
প্রোটিয়ারা ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল। সেবার তিন সংস্করণের ক্রিকেট খেললেও এবার কেবল টেস্ট সিরিজ খেলবে দুই দল। সূচি অনুযায়ী আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। আসন্ন টেস্ট সিরিজের দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। মিরপুরে ২১ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৯ অক্টোবর, চট্টগ্রামে।   

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের