ফারুকের পাল্টা প্রশ্ন, তামিম অবসর নিয়েছে নাকি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৩

ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবাল সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যদিও নিয়মিত খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। দীর্ঘ সময় আড়ালে থাকলেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সক্রিয় ভূমিকাতে দেখা গিয়েছিল তামিমকে। গত সপ্তাহে বোর্ড সভাপতি ফারুক আহমেদ সভা করেছিলেন ক্রিকেটারদের সঙ্গে। সেই সভাতেও দেখা গেছে তামিমকে। এমনিতেই তাকে নিয়ে গুঞ্জন রয়েছে, বিসিবির পরিচালক হচ্ছেন তিনি। যদিও তামিম এখনও অবসর নেননি, তিনি কোনও ক্লাবের কাউন্সিলরও নন। এই অবস্থায় পরিচালক হওয়ার সুযোগই নেই। শনিবার ক্রিকেটারদের বোনাস দিয়েছে বিসিবি। সেই অনুষ্ঠানে তামিমের বোর্ডের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে পাল্টা প্রশ্ন করেছেন ফারুক।

বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার তামিম খেলায় না ফিরলেও তাকে ক্রিকেটে চান ফারুক। বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছিলেন, পরিচালক হিসেবে তামিম বোর্ডে আসলে দারুণ ব্যাপার হবে, ‘খুব ভালো হয় যদি ও খেলতে পারে। আর যদি খেলতে না পারে, বোর্ডে আসে তাহলে আমি খুব খুশি হবো। কারণ আপনি দেখেন, তামিম আমার অন্তত বিশ বছরের ছোট হবে; যদি বেশি না হয়। কাছাকাছি হয়তো। সে সাবেক অধিনায়ক, তার মানে তার লিডারশিপ কোয়ালিটি আছে।’

তার এই বক্তব্যের পরই মূলত তামিমকে নিয়ে গুঞ্জনের ডালাপালা মেলেছে। গত বৃহস্পতিবার বাঁহাতি ওপেনার হুট করেই মিরপুরে আসেন। সেখানে মুশফিকুর রহিম, নাজমুল হোসনে শান্ত, মুমিনুলদের পাশে বসে বোর্ড মিটিংয়ে অংশ নেন। তামিমের মিটিংয়ে উপস্থিত থাকা নিয়ে অনেকেই তার পরিচালক হওয়ার গন্ধ খুঁজে পেয়েছেন। ফারুকের কাছে প্রশ্ন ছিল, তামিম কি বোর্ডে আসছেন? 

জবাবে ফারুকের প্রশ্ন, ‘(তামিম) আপাতত ক্রিকেটারই, অবসর নিয়েছে নাকি ও!’

পরে ফারুক আরও বলেছেন, ‘তামিম এসছিল, আপনারা জানেন আমি সভাপতি হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে বসতে পারিনি। ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করার জন্য। যেহেতু এখন কঠিন সময়। তো বিপিএল, লিগগুলো কীভাবে হবে ওসব নিয়ে ওদের কিছু প্রস্তাবনা ছিল। ওগুলো নিয়ে আলোচনা করেছি।’

বোর্ডে অনেক কাজ করার সুযোগ আছে উল্লেখ করে ফারুক বলেছেন, ‘কাজ করার সুযোগ অনেক জায়গাতে আছে। আমাকে এমনিতেই একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে। আমি তো চাই শুধু ক্রিকেট উন্নতিতে বেশি কাজ করতে। বা যখন একটা বোর্ডের পরিধি যখন বিশাল হয়ে যায়, তখন বিভিন্ন বিভাগ বড় আকার ধারণ করে। সেদিকে আমি সংস্কার বলবো না, আমি একটা সিস্টেম উন্নতির দিকে তাকাবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের