প্রথমবার দক্ষিণ আফ্রিকার ১০ উইকেট নিলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫১

আফগানিস্তানের সঙ্গে প্রথমবার যে কোনও সংস্করণে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমে দুঃস্বপ্ন দেখলো দক্ষিণ আফ্রিকা। ফজল হক ফারুকী গতি ও আল্লাহ মোহাম্মদ গজনফরের ঘূর্ণিতে মাত্র ১০৬ রানে অলআউট তারা। এই প্রথমবার যে কোনও সংস্করণে প্রোটিয়াদের ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লো আফগানরা।

শারজায় টসে জিতে ব্যাটিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৭ রানে উদ্বোধনী জুটি ভেঙে দিয়ে তাদের ব্যাটিং লাইনে চিড় ধরান গজনফর ও ফারুকী। দশম ওভারেই ৩৬ রানে ৭ উইকেট পড়ে প্রোটিয়াদের।

পঞ্চাশ রানই যেখানে শঙ্কায় পড়েছিল, সেখানে একশ পার করে তারা উইয়ান মুলডারের হাফ সেঞ্চুরিতে। বিয়র্ন ফোরটুইনকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন তিনি। তারপর টেল এন্ডারে শেষ দুই ব্যাটারকে নিয়ে দলীয় স্কোর তিন অঙ্কের ঘরে নেন মুলডার। ৮৪ বলে ৫ চার ও ১ ছয়ে ৫২ রানে আউট হন তিনি।

ফারুকী তার শততম আন্তর্জাতিক উইকেট পেয়েছেন। ৩৫ রান দিয়ে চার উইকেট নেন তিনি। গজনফর ক্যারিয়ার সেরা ওয়ানডে বোলিং করেছেন, ২০ রানে তার শিকার ৩ উইকেট। রশিদ খান মাঠে ফিরে নিয়েছেন ২ উইকেট।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি