বাংলাদেশকে কত লক্ষ্য দিতে চায় ভারত, জানালেন জাদেজা

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১০

৩৭৬ রানে অলআউট হওয়ার পর ভারত বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে ১৪৯ রানে। ফলোঅনে পাঠানোর সুযোগ থাকলেও স্বাগতিকরা দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে। ৬৭ রানে ৩ উইকেট হারালেও দিন শেষে তাদের লিড ৩০৮ রানের। কোথায় থামবে তারা? দিনের খেলা শেষে রবীন্দ্র জাদেজা জানালেন, আরও ১২০-১৫০ রান যোগ করতে চায় তারা।

ছয় উইকেট হারিয়ে ৩৩৯ রানে দিন শুরু করেছিল ভারত। ৩৭ রান করতেই বাকি চার উইকেট হারায় তারা। এরপর যশপ্রীত বুমরা দুর্দান্ত বোলিংয়ে চার উইকেট তুলে নেন। মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ গতির ঝড় তোলেন। ফাস্ট বোলাররা এদিন ১৭ উইকেটের ১৪টি পেয়েছেন। ভারতীয় স্পিনার জাদেজা তুলে নেন দুই উইকেট।

বাংলাদেশকে অলআউট করার পর ভারত ৩ উইকেটে ৮১ রানে দিন শেষ করেছে। স্বাগতিকরা তাদের লক্ষ্যও ঠিক করে ফেলেছে।

জাদেজা বললেন, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো স্কোর করতে হবে। এখান থেকে আমাদের আরও ১২০-১৫০ রান করতে হবে। তারপর তাদের যত দ্রুত সম্ভব অলআউট করার চেষ্টা করতে হবে। পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো, কিন্তু ফাস্ট বোলারদের জন্য এখানে আলাদা কিছু ছিল।’

ফাস্ট বোলারদের দাপটের দিনে জাদেজা দুটি উইকেট নিয়েছেন। আর চার উইকেট পেলে ৩০০ উইকেটের মাইলফলক ছোঁবেন। আশাবাদী এই স্পিনার, ‘আমার বোলিং নিয়ে খুশি। এই মাঠে তিনশতম টেস্ট উইকেট নেওয়ার দারুণ সুযোগ।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী