দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা শঙ্কা দূর করতে মিরপুর স্টেডিয়ামে সেনা মহড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৫

মিরপুরে হুট করেই বিকট শব্দে বোমার বিস্ফোরণ! কিছুক্ষণের মধ্যে খেলোয়াড়রা জিম্মি! জরুরি তলবে মাঠে নামে সেনাবাহিনী। জিম্মি হওয়া খেলোয়াড়দের উদ্ধারে এগিয়ে আসেন সেনা সদস্যরা। কয়েক মিনিট ধরে চলে গোলাগুলি। কমান্ডো স্টাইলে ‘জিম্মিকারীদের’ ওপর আক্রমণ করে সেনাবাহিনী। ‘জিম্মিদশা’ থেকে মুক্ত করে খেলোয়াড়দের। এরপর ড্রেসিংরুম থেকে খেলোয়াড়দের হেলিকপ্টারে করে দ্রুত নিয়ে যাওয়া হয় নিরাপদ অবস্থানে। তাদের নিরাপদে পাঠিয়ে বাকি সদস্যরা স্টেডিয়াম শত্রুমুক্ত করার মিশনে নামেন।

না। এটা বাস্তবের কোনও ঘটনা নয়, মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর কমান্ডো মহড়ার অংশ। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে সরে গেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। শঙ্কা আছে ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও। এই সিরিজকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বাংলাদেশে এসেছেন দেশটির তিন জনের প্রতিনিধি দল। তাদের শঙ্কা দূর করতে কাজ করছে বিসিবি। তবে এর আগেও এই ধরনের সেনা মহড়া হয়েছে মিরপুর স্টেডিয়ামে। রবিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া সেনাবাহিনীর আধঘণ্টার এ মহড়া একদিকে যেমন ছিল শ্বাসরুদ্ধকর, আরেক দিকে হয়ে ওঠে মনোমুগ্ধকর। বেলা বারোটার কিছুক্ষণ পর স্টেডিয়ামের আকাশে উড়তে দেখা যায় হেলিকপ্টার। মিনিট কয়েক প্রদক্ষিণের পরপরই হেলিকপ্টারগুলো স্টেডিয়াম এলাকা ছাড়ে।

বাংলাদেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা দেখতে শনিবার রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল ঢাকায় এসে পৌঁছেছে। পর্যবেক্ষক দলটি আজ (রবিবার) সকালেই চলে গেছে চট্টগ্রামে। ওখানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ঘুরে দেখছেন। এরপর আগামীকাল তাদের শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করার কথা রয়েছে। দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে পর্যবেক্ষক দল যে রিপোর্ট জমা দেবে, তার ওপর নির্ভর করছে অক্টোবরে প্রোটিয়াদের বাংলাদেশ সফর।

আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসার কথা দক্ষিণ আফ্রিকার। এক দিনের বিশ্রাম শেষে প্রোটিয়ারা অনুশীলন করবে ১৮, ১৯ ও ২০ অক্টোবর। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ২৯ অক্টোবর।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি