আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৮

ইতিহাসময় দক্ষিণ আফ্রিকা সিরিজে আফগানিস্তান শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ করতে পারলো না। রবিবার শারজায় ব্যাটিং ব্যর্থতায় তারা হেরেছে ৭ উইকেটে। ১০২ বল হাতে রেখে দুর্দান্ত জয়ে হোয়াইটওয়াশ এড়ালো প্রোটিয়ারা। সিরিজ ২-১ এ জিতলো আফগানরা।

টানা দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি থেকে ১১ রান দূরে থাকতে আউট হন রহমানউল্লাহ গুরবাজ। আফগানিস্তানের ইনিংসে তিনি ছাড়া প্রথম আট ব্যাটারের আর কেউ দশের বেশি রান করতে পারেননি। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে আল্লাহ গজনফর ১৫ বলে ৩১ রান করে দলীয় ইনিংস ১৬০ পার করেন।

দক্ষিণ আফ্রিকাকে ৩-০ তে হোয়াইটওয়াশ করতে ষষ্ঠ সফল সর্বনিম্ন ইনিংস প্রতিহত করতে হতো। কিন্তু পারেনি আফগানরা।

প্রথম দুই ম্যাচে পাত্তা না পাওয়া দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় ফিরতে পেরেছে। বোলাররা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে উইকেট পেয়েছে। তবে তাদের ফিল্ডিং বিশেষ নজর কেড়েছে। ১০ আফগান উইকেটের মধ্যে তিনটি রান আউট করে তারা। ৩৪ ওভারেই আফগানিস্তানকে গুটিয়ে দেয় প্রোটিয়ারা।

গুরবাজ ৯৪ বলে ৭ চার ও ৪ ছয়ে ৮৯ রান করে থামেন। ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৩৩ রানে ৮ উইকেট হারায় আফগানরা। তবে গজনফর চার-ছক্কায় ফরিদ আহমেদের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন। ১৬৯ রানে অলআউট হয় তারা।

লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার ও অ্যান্ডিল ফেলুকোয়ায়ো সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে এইডেন মারক্রামের অপরাজিত হাফ সেঞ্চুরিতে সহজেই জেতে দক্ষিণ আফ্রিকা। ৮০ রানে তিন উইকেট হারানোর পর ট্রিস্টান স্টাবসকে নিয়ে ৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি।

মারক্রাম ৬৭ বলে ৪ চার ও ৩ ছয়ে ৬৯ রানে অপরাজিত ছিলেন। ২৬ রানে খেলছিলেন স্টাবস। ৩৩ ওভারে ৩ উইকেটে ১৭০ রান করে প্রোটিয়ারা।

তার আগে টনি ডি জর্জি ও টেম্বা বাভুমার ৪০ রানের উদ্বোধনী জুটি ভালো শুরু এনে দেয়। বাভুমা ২২ রানে বিদায় নেওয়ার পর ডি জর্জি (২৬) ও রিজা হেনড্রিকস (১৮) আউট হলেও আফগানিস্তানের বোলারদের ওপর ছড়ি ঘোরান মারক্রাম।

 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি