যে কারণে বাংলাদেশকে ফিল্ডিং সাজাতে সাহায্য করেছিলেন পান্ত

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৯

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন মজার এক ঘটনার জন্ম দেন ঋষভ পান্ত। বাংলাদেশকে ফিল্ডিং সাজাতে সাহায্য করেছিলেন তিনি। অথচ ব্যাট করতে তখন তিনি ক্রিজে।  যা ওই মুহূর্তে ধারাভাষ্যকারদের থেকে শুরু করে ভক্তদের বিনোদনের খোরাক জুগিয়েছে। ব্যাটিং টিমের হয়েও ঠিক কী কারণে এমনটা করেছিলেন তিনি? যার ব্যাখ্যা পরে দিয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার। 

ঘটনাটা ছিল ঠিক এরকম। তৃতীয় দিন স্টাম্প মাইকে শোনা যায় ক্রিজে থাকা পান্ত বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বলছিলেন, ‘ও ভাই, এই ফিল্ডার তো এখানে আসবে। ওখানে ফিল্ডার আছে।’

২৮০ রানে প্রথম টেস্ট জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক ভিডিওতে পান্ত ওই ঘটনার ব্যাখ্যা দিযেছেন এভাবে, ‘আমার কাছে খেলাটির অর্থ হচ্ছে যে দলেরই হয়ে খেলেন না কেন, ক্রিকেটের উন্নতি হওয়া জরুরি। তাই ওই মুহূর্তে ওদের সাহায্য করতে চেয়েছিলাম এই বলে, এখানেও তারা ফিল্ডার রাখতে পারে। বিষয়টা ছিল চমৎকার। আমি নিজেও সেটা উপভোগ করেছি।’

২০২২ সালের ডিসেম্বরে মারাত্মক সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে পান্ত ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন প্রায় দুই বছর পর। দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের দৃষ্টিনন্দন একটি ইনিংস উপহার দিয়েছেন।  ওই ইনিংস নিয়ে পান্ত জানিয়েছেন, নড়বড়ে একটা অনুভূতি থাকলেও দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি, ‘নড়বড়ে ছিলাম। কিন্তু আমার ভেতরে আগুনও ছিল যাতে এমন কিছু করতে পারি। অবশেষে সেটা করে দেখিয়েছি। আমি তাতে ভীষণ সন্তুষ্ট। তবে বিষয়টা নিয়ে খুব বেশি ভাবছি না।’

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের