পাঁচ উইকেট হারিয়ে হারের মুখে ওমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট, ধর্মশালা থেকে
১৩ মার্চ ২০১৬, ২১:৪৪আপডেট : ১৩ মার্চ ২০১৬, ২৩:৫৫


পাঁচ উইকেট হারিয়ে হারের মুখে ওমান দুই দফা বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ থাকায় বৃষ্টি আইনে ১২ ওভারে ওমানের লক্ষ্য দাঁড়িয়েছে ১২০ রান। ৯ ওভারে এখন পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ওমানের সংগ্রহ ৫১ রান। ম্যাচ জিততে ১৮ বলে ৬৯ রান প্রয়োজন ওমানের।
এর আগে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৮১ রানের টার্গেটে খেলতে নেমে ৮.৩ ওভারে ৪৫ রান তুলতেই ৪ উইকেট হারায় ওমান।  ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার জিসান মাকসুদ (০) ও খাওয়ার আলী (৮)। ৭ ওভারে দুই্ উইকেট হারিয়ে ওম‌‌‌ানের সংগ্রহ যখন ৪১ রান তখনই হানা দেয় বৃষ্টি। প্রায় ৫০ মিনিট বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়। ১৬ ওভারে ওমনের টার্গেট দাঁড়ায় ১৫৪ রান। খেলা শুরুর পরই রানআউটের শিকার হন আদনান ইলিয়াস। এরপরই আঘাত হানেন সাকিব। তার বলে মুশফিকের হাতে ক্যাচ তুলে বিদায় নেন আমির কলিম (০)। এরপরই ফের হানা দেয় বৃষ্টি। ফলে খেলা আবারও বন্ধ হয়ে যায়।
পুনরায় খেলার শুরু হলে ১২ ওভারে ওমানের লক্ষ্য দাঁড়ায় ১২০ রান। কিন্তু রান রেটে গতি বাড়াতে পারেনি ওমানের ব্যাটসম্যানেরা। নবম ওভারের পঞ্চম বলে ফের আঘাত হানেন সাকিব। আমির আলীকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে তিনি। ৫০ রানে ৫ উইকেট হারিয়ে হ‌‌‌ারের অপেক্ষায় ওমান।
এর আগে ওমানে বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে তামিম ইকবালের শতকে নির্ধারিত ২০ ওভরে ২ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে টাইগাররা। এই ম্যাচে জয়ী দল বিশ্বকাপের মূল পর্বে উঠবে। ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে শতক হাঁকালেন তামিম ইকবাল।
রবিবার রাতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওমানের অধিনায়ক সুলতান আহম্মেদ। এদিন যেন শুরু থেকে স্বস্তিতে ছিলেন না সৌম্য সরকার। কিছুতেই যেন টাইমিং মেলতে পারছিলেন না তিনি। অবশেষে ৬.৫ ওভারে দলীয় ৪২ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন সৌম্য । ২২ বলে মাত্র ১২ রান করে লালচেতার বলে বোল্ড হন সৌম্য!



সৌম্য আউট হলেও বাংলাদেশকে এগিয়ে নেন তামিম ইকবাল ও সাব্বির রহমান। দ্রুততার সঙ্গে রান তোলা শুরু করেন এ দুজন। তামিম-সাব্বির ৯.১ ওভারে ৯৭ রনের পার্টনারশিপ গড়ে তুলেন। ষোলোতম ওভারের শেষ বলে দলীয় ১৩৯ রানে খাওয়ার আলীর বলে দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হন সাব্বির। আউট হওয়ার আগে ৫ চার ও ১ ছয়ে ২৬ বলে ৪৪ রান করেন ইনফর্ম এই ব্যাটসম্যান।

এরপরও থেমে থাকেননি তামিম। এদিন ৬০ বলে টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শতক আদায় করে নেন তামিম। শেষ পর্যন্ত ৬৩ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি। সাকিব আল হাসান ৯ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ১৮০ রান সংগ্রহ করে।

পাঁচ উইকেট হারিয়ে হারের মুখে ওমান এই ম্যাচে জয়ী দল খেলবে বিশ্বকাপের মূল পর্বে। অন্যদিকে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে নেট রান রেটে এগিয়ে থেকে সুপার টেনে খেলবে লাল-সবুজরা। রবিবার বৃষ্টি কমে যাওয়ার পর আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা দশ মিনিটে। ম্যাচটি শেষ হতে দেরি হওয়ায় বাংলাদেশ বনাম ওমান ম্যাচের টস হয় রাত ৭টা ৪০ মিনিটে।
/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি