টেস্ট র‌্যাঙ্কিং

এক নম্বর বোলার বুমরা, উন্নতি করেছেন মিরাজ-সাকিব

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২৪, ১৪:৫০আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৪:৫০

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অসাধারণ বোলিং পারফরম্যান্সের পুরস্কার পেলেন জাসপ্রীত বুমরা। সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে পুনরায় টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। 

উন্নতি আছে বাংলাদেশ শিবিরেও। মেহেদী হাসান মিরাজ বোলিং র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠেছেন। সাকিবও উঠেছেন পাঁচধাপ। তার অবস্থান এখন ২৮ নম্বরে। সাকিব প্রথম ইনিংসে ৭৮ রানে নিয়েছেন ৪ উইকেট। মিরাজও ৪১ রানে নিয়েছেন ৪টি। দ্বিতীয় ইনিংসে সাকিব উইকেট শূন্য থাকলেও মিরাজের শিকার ছিল ৪৪ রানে দুই উইকেট। 

কানপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটের জয়ে বুমরা নিয়েছেন ৬ উইকেট। একই টেস্টে অশ্বিনও ৫ উইকেট নিয়েছেন। র‌্যাঙ্কিংয়ে এক রেটিং পয়েন্ট কম নিয়ে বুমার (৮৭০) পর অবস্থান করছেন তিনি। 

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের পর ক্যারিয়ার সেরা রেটিং পেয়েছেন লঙ্কান স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। প্লেয়ার অব দ্য সিরিজ হওয়ার পর এক ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন সাত নম্বরে। 

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া ওপেনার যশ্বসী জয়সওয়ালও ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। বামহাতি ব্যাটার দুই ইনিংসে ৭২ ও ৫১ রানের আগ্রাসী দুটি ইনিংস খেলে দুই ধাপ এগিয়ে তিন নম্বরে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি অর্জন করেছেন ক্যারিয়ার সেরা রেটিং। তার মানে র‌্যাঙ্কিংয়ে জয়সওয়ালের আগে আছেন শুধু ইংল্যান্ডের জো রুট ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। সতীর্থ বিরাট কোহলি আবার শীর্ষ দশে ফিরেছেন। ৬ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ছয় নম্বরে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে তার স্কোর ছিল ৪৭ ও ২৯*।

/এফআইআর/ 
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম