ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক হিসেবে ফিরছেন বাটলার

  স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৪, ১৩:২৮আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৩:২৮

ইনজুরিতে লম্বা সময়ের বিরতির পর আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে ফিরছেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তিনি মাঠের খেলায় নেই। 

এই মাসে হতে যাওয়া তিন ওয়ানডে ও  পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তাতে ডাক পড়েছে তিন আনক্যাপড খেলোয়াড়ের। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইয়র্কশায়ার লেগস্পিনার জেফার চৌহান। বাকি দুই আনক্যাপড খেলোয়াড় হলেন জন টার্নার ও ড্যান মুজলে।  

কাফ ইনজুরির কারণে বাটলার অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজও মিস করেছেন। টি-টোয়েন্টি সিরিজ ১-১ ড্র করেছে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজটি অবশ্য হেরেছে ৩-২ ব্যবধানে।  

বারবাডোজে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ নভেম্বর। শেষ হবে ১৭ নভেম্বর সেন্ট লুসিয়ায়। 

ইংল্যান্ড স্কোয়াড: জশ বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, জেফার চৌহান, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মুজলে, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার। 

/এফআইআর/    
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের