ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ছেন বাবর!

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ১১:৩৩আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১১:৩৩

ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে ব্রিবতকর হারের পর নির্বাচক প্যানেলে পরিবর্তন এনেছে পাকিস্তান। যার প্রথম কোপটা পড়লো বাবর আজমের ওপর! দ্বিতীয় টেস্টের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছে  এই নতুন প্যানেল। দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়তে যাচ্ছেন বাবর।

ইএসপিএনক্রিকইনফো’র দেওয়া তথ্য মতে, নব গঠিত নির্বাচক প্যানেল বাবরকে বাদ দেওয়ার পক্ষে সুপারিশ করেছে। প্রথম টেস্ট হারের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন এই কমিটি মিলিত হয়েছিল। মুলতানে তারা দ্বিতীয়বারের মতো সভা করে শনিবার। সেই সেশনে ছিলেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকবি ও তিন বছরের চুক্তিতে নিয়োগ পাওয়া ৫ পরামর্শক।

টেস্ট হারের পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে বাবরের পক্ষেই কথা বলতে শোনা গেছে। বাবরকে পাকিস্তানের সেরা ব্যাটার তকমা দিয়েছেন তিনি। তাছাড়া ব্যাটারদের আরও সময় দেওয়ারও কথা বলেছেন। ধারাবাহিকতা ধরে রাখার জন্য একই কথা বলেন টেস্ট কোচ জেসিন গিলেস্পিও। কিন্তু নতুন কমিটির মনে হয়েছে, জাতীয় দল থেকে কিছুদিন দূরে থাকলে সেটা বাবরের জন্যই উপকার হবে। যেহেতু তার রান করাটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে কোনও হাফসেঞ্চুরি নেই তার। 

নব গঠিত এই নির্বাচক প্যানেল নিয়ে সমালোচনাও কম হয়নি। তাতে আছেন সাবেক পেসার আকিব জাভেদ, আসাদ শফিক, আজহার আলী ও সাবেক আইসিসি আম্পায়ার আলিম দার, অ্যানালিস্ট হাসান চিমা, অধিনায়ক ও হেড কোচ। যাদের মাধ্যমে স্কোয়াড এরই মধ্যে বেছে নেওয়া হয়েছে। জানা গেছে, নির্বাচক কমিটির সভায় শুক্রবার মাসুদ কিংবা গিলেস্পির কেউ ছিলেন না।  শনিবারের সভায় কয়েকজনক পরামর্শক বাবরকে রাখার পক্ষে ছিলেন। কিন্তু বেশির ভাগ-ই বাবরকে বাদ দেওয়ার পক্ষে ছিলেন। 

/এফআইআর/ 
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম