স্টেডিয়াম পাড়ায় সাকিবকে নিয়ে অস্থিরতা, ক্রীড়া উপদেষ্টা যা বলছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৪, ১৪:৫৭আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৬:১৪

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চত্বরে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছবি টানিয়ে জুতাপেটা করেছেন একদল শিক্ষার্থী। একইসঙ্গে স্টেডিয়াম এলাকায় সাকিব বিরোধী গ্রাফিতিও আঁকেন তারা। গত কয়েকিদন ধরে চলা এসব কর্মকাণ্ডে সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রবিবার জানালেন, সাকিবের দেশে আসা নিয়ে আইনি কোনও বাধা নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাকিব নীরব থাকায় ভক্তরা ক্ষুদ্ধ ছিলেন। গত ৯ অক্টোবর বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান দুঃখ প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। একই পোস্টে ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছার কথাও জানান তিনি। তবে তার এমন আকুতিতে শিক্ষার্থীদের মন গলেনি। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের একাংশ। প্রতিবাদ হিসেবে সাকিবের ছবি টানিয়ে জুতাপেটা করেছেন। স্টেডিয়ামে সামনে ব্যানারে নানা মন্তব্য লেখা রয়েছে। তার একটি হচ্ছে, ‘সাকিব তুমি মিরপুরের ক্রিকেট পিচ চিনতে পারো, কিন্তু আমরা মিরপুরের রাজপথ চিনে বড় হয়েছি।’ সাকিবকে নিয়ে এসব মন্তব্যই বলে দেয়, বাঁহাতি এই অলরাউন্ডারের ব্যাপারে ভালোই কঠোর মিরপুরের স্থানীয় শিক্ষার্থীরা।

সাকিবকে নিয়ে সাম্প্রতিক বিষযগুলোর দৃষ্টি আকর্ষণ করতেই মিরপুরে আজ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘একজন ক্রিকেটার তিনি খেলবেন এবং তিনি বাংলাদেশের নাগরিক, আসার ক্ষেত্রে তো কোনও বাধা আমি দেখি না। তবে যেটা দেয়াল লিখনের কথা বলছেন বা সোশ্যাল মিডিয়ায় কিছু দেখেছি, এটা তো আসলে আবেগের ব্যাপার। তাদের ওই অধিকার আছে। তবে এক্ষেত্রে কারো নিরাপত্তা যেন আমরা হুমকির মুখে না ফেলি।’

সাকিবের ইস্যুতে আইনমন্ত্রণালয়ের সাথেও কথা হয়েছে উল্লেখ করে আসিফ বলেছেন, ‘দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা তো থাকার কথা না। আর আইনের বিষয়টা আইন মন্ত্রণালয় ব্যাখ্যা করতে পারবে। আমি বিশেষজ্ঞও না কিংবা আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও না। আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমাাদেরও কথা হয়েছে। আসিফ নজরুল স্যার ইতোমধ্যে বলেছেন সংশ্লিষ্টতা না পেলে প্রাথমিক তদন্তেই আসলে যে মামলা হয়েছে হত্যা মামলা। ওখান থেকে নাম বাদ পড়ে যাবে।’

ক্রীড়া উপদেষ্টা আহ্বান জানিয়েছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার, ‘যদি আইনগত কোনও বিষয় থাকে, আইন তো আইনের গতিতে চলে।  এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারবো না। তো নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ শ্রদ্ধাশীল হওয়া উচিত। যেহেতু দক্ষিণ আফ্রিকা আসবে, আমাদের পরিবেশটাও ভালো রাখতে হবে। না হলে বাইরের দেশগুলো বাংলাদেশে খেলতে আসতে নিরাপত্তার অভাবটা অনুভব করবে।’

১৬ অক্টোবর বাংলাদেশে পা রাখার কথা দক্ষিণ আফ্রিকার। এই সিরিজের আগে বিসিবির দল ঘোষণাও করতে হবে। এই অবস্থায় তারা কী ভাবছে এমন প্রশ্নের জবাবে আসিফ বলেছেন, ‘দল দেওয়ার বিষয়টা তো বিসিবি দেখবে। রাষ্ট্রের জায়গা থেকে প্রত্যেক নাগরিকেরই নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এবং ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। সেটা আমরা নিশ্চিত করবো।’

ক্রীড়া উপদেষ্টা অবশ্য জানিয়েছেন, জুলাই বিপ্লবে যে আন্দোলন হয়েছে, সেই জায়গা থেকে শিক্ষার্থীদের আবেগের গুরুত্বও আছে, ‘আমি মনে করি যে আবেগের জায়গাটা অবশ্যই আছে। যেহেতু বড় একটা আন্দোলন হয়েছে এবং সাকিব আগের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে জড়িত ছিলেন। যেটা উনি ক্লিয়ারেন্স দিয়েছেন উনার পোস্টে। তারপরও কিছু ইমোশন রয়ে গেছে। লজিক্যাল বা ইলজিক্যাল আমি ওই প্রশ্নে যাবো না। সেটা অন্য বিতর্ক।’

কিছু ইমোশন থাকলেও আসিফ বিশ্বাস করেন, বাংলাদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল, ‘তবে কোনও আইনি সমস্যা এখন পর্যন্ত নেই এমনটা দেখা যাচ্ছে। আইন তো আসলে আইনের মতো চলে। সেটা তো আমি বলতে পারবো না। আইন মন্ত্রণালয় এ বিষয়ে আসিফ স্যার একটা কথা বলেছেন। তবে আমার মনে হয় বাংলাদেশের মানুষ যথেষ্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল। এবং এটা ইতোপূর্বে প্রমাণিত হয়েছে। বাংলাদেশে এত বড় একটা অভ্যুত্থান হয়েছে। এরপর আসলে যেটা হয় বিভিন্ন দেশে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়। সেক্ষেত্রে মানুষ আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল জায়গাটা ধরে রেখেছে। আমরা ওই ধরনের পরিস্থিতির দিকে আসলে এত বেশি যাইনি। অনেকে মনে করছিল খুব বাজে অবস্থা হবে।’

প্রসঙ্গত, আদাবরের রিংরোডে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। আদাবর থানায় করা মামলায় তাকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৫৬ জন আসামি। অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনের কথা উল্লেখ রয়েছে।।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম