আকবর আলীকে অধিনায়ক করে ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৪, ১৭:৪৯আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৭:৪৯

আগামী ১৮ অক্টোবর থেকে ওমানের মাসকটে শুরু হচ্ছে পুরুষদের টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আকবর আলীকে করা হয়েছে অধিনায়ক, সহ-অধিনায়ক সাইফ হাসান। পাশাপাশি ৪ জনের স্ট্যান্ডবাই তালিকাও প্রকাশ করেছে বিসিবি।

দুটি গ্রুপে আটটি দল নিয়ে মাঠে গড়াবে এবারের আসর। টেস্ট খেলুড়ে ৫টি দেশ ছাড়া সহযোগী আরও তিনটি দেশ এবার অংশ নেবে। সহযোগী দেশগুলোর জাতীয় দল টুর্নামেন্টে অংশ নিলেও এশিয়ার টেস্ট খেলুড়ে দেশগুলোর বয়সভিত্তিক ‘এ’ দল টুর্নামেন্টে অংশ নেবে। ১৮ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। 

বাংলাদেশ দল আগামী ১৬ অক্টোবর ওমানের উদ্দেশে দেশ ছাড়বে। টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দেশগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা ‘এ’, বাংলাদেশ ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। এছাড়া ‘বি’ গ্রুপে আছে ভারত ‘এ’ , পাকিস্তান ‘এ’, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক ওমান। 

১৮ অক্টোবর বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হবে। একই দিন মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। একদিন বিরতি দিয়ে ২০ অক্টোবর বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে, প্রতিপক্ষ আফগানিস্তান। ২১ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ খেলবে আকবর আলীর দল। পাকিস্তান ও ভারতের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর।

গ্রুপ পর্ব শেষ করে ২৫ অক্টোবর দুটি সেমিফাইনাল মাঠে গড়াবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৫টায়।

স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জিসান আলম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকি, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল ও মারুফ মৃধা।

রিজার্ভ: জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী