আত্মবিশ্বাস নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৬, ১২:৪৬আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১২:৫৯

আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বিকাল ৪টায়।
মূল খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জাহানারার দল। প্রথমটিতে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারলেও পরের ম্যাচে আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
আয়োজক ভারতসহ বাংলাদেশের গ্রুপ বি-তে বাকি দলগুলো হচ্ছে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক জাহানারা আলম। ভারতের বিপক্ষে ভালো ফল আনার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে এবং আমরা খুব আত্মবিশ্বাসী। দল হিসেবে বিশ্বাস করি, এখানে কোনও কিছুই অসম্ভব নয়। জানি যে ভারত প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল। তবে আমরা ভালো ক্রিকেট খেলে ভালো ফল আনতে চাই।’

উল্লেখ্য, এনিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশের মেয়েরা। ২০১৪ বিশ্বকাপে আয়োজক হিসেবে সরাসরি খেললেও এবার বাছাই পর্ব পেরিয়েই খেলতে হচ্ছে জাহানারাদের।  

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী