বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে দলে যারা

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ২০:৪৮আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ২২:১৮

দক্ষিণ আফ্রিকাকে সংযুক্ত্ আরব আমিরাতে ওয়ানডে সিরিজে হারিয়ে উড়ছে আফগানিস্তান। এবার তারা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশকে মোকাবিলা করার। বলতে গেলে, ওই দলটি নিয়েই নাজমুল হোসেন শান্তদেরকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে আফগানরা। মঙ্গলবার এই সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 

আগামী ৬ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ৯ ও ১১ নভেম্বর।

গোড়ালির ইনজুরি থেকে এখনও সেরে না ওঠায় এবারও খেলা হচ্ছে না টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানের। তার কভার হিসেবে ডাক পেয়েছেন ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা টপ অর্ডার ব্যাটার সেদিকুল্লাহ আতাল। এখনও সেরে ওঠার লড়াইয়ে আছেন মুজিব উর রহমান। তারও জায়গা হয়নি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করা নুর আহমেদ ডাক পেয়েছেন। এছাড়া শারজায় দক্ষিণ আফ্রিকাকে ২-১ এ হারানো স্কোয়াডের বাকিরাই আছেন।

স্কোয়াড: হাসমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ (সহঅধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলীখিল (উইকেটকিপার), আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নানগিয়াল খারোতি, এএম গজনফর, নুর আহমেদ, ফজল হক ফারুকী, বিলাল সামি, নাভিদ জাদরান ও ফরিদ আহমেদ মালিক।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী