গ্লোবাল সুপার লিগে অ্যামাজন, হ্যাম্পশায়ার, লাহোর ও ভিক্টোরিয়ার সঙ্গে রংপুর

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪, ২১:৪৪আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ২১:৪৮

বিশ্বের বিভিন্ন দেশের দলগুলোকে নিয়ে প্রতি বছর গ্লোবাল সুপার লিগের আয়োজন হবে। উদ্বোধনী আসরে সিপিএলের গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স, পিএসএলের লাহোর কালান্দার্স, টি-টোয়েন্টি ব্লাস্টের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার প্রাদেশিক দল ভিক্টোরিয়ার সঙ্গে অংশ নিতে যাচ্ছে বিপিএলের দল রংপুর রাইডার্স। বুধবার এই টুর্নামেন্টের দল চূড়ান্ত করা হয়েছে।

আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে এই খেলা। ফাইনালসহ মোট ১১ ম্যাচ হবে। প্রত্যেক দল একে অন্যের সঙ্গে খেলবে এবং শীর্ষ দুটি দল ৭ ডিসেম্বর ফাইনালে লড়বে। প্রভিডেন্স ও গায়ানার ভেন্যুতে হবে সবগুলো ম্যাচ।

এই সময়ে ২২ নভেম্বর ও ৪ ডিসেম্বর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্টের সিরিজ খেলবে। তাতে করে অ্যামাজনের সব খেলোয়াড়কে পাওয়া নিয়ে শঙ্কা আছে। দলটির শামার জোসেফ, গুডাকেশ মোটি ও কেভিন সিনক্লেয়ার জাতীয় দলের টেস্ট সেটআপে নিয়মিত। 
এছাড়া রংপুরও তাদের খেলোয়াড় হাসান মাহমুদকে পাবে না বলেই ধারণা করা হচ্ছে। দলের পাকিস্তানি খেলোয়াড় বাবর আজমকেও পাওয়া নিয়ে শঙ্কায় থাকবে এই ফ্র্যাঞ্চাইজি। ১০ ডিসেম্বর থেকে অল-ফরম্যাটের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবে পাকিস্তান। লাহোরের অধিনায়ক শাহীন আফ্রিদিও অনিশ্চিত।

এই লিগের সঙ্গে আবুধাবি টি-টেনের সূচিও সাংঘর্ষিক। ২১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর হবে ১০ ওভারের এই টুর্নামেন্ট।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম