পাকিস্তানের দুই স্পিনারকে প্রশংসায় ভাসালেন ইংল্যান্ড অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪, ১৯:২৭আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৯:২৭

মুলতানে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে পর্যদুস্ত হয়েছিল পাকিস্তান। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে তাদের দেখা গেলো অন্যরূপে। তারা বদলে গেলো দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলীর বদৌলতে। দুজনে হাত ঘুরিয়ে ইংল্যান্ডের ২০ উইকেটের সবগুলো নেন। ১৫২ রানের দারুণ জয়ের পর রাওয়ালপিন্ডিতেও দুই স্পিনার প্রতিপক্ষের ১৯ উইকেট নিয়েছেন তারা দুজনে। ৯ উইকেটের বিশাল জয়ে ২০২১ সালের পর ঘরের মাঠে প্রথম সিরিজও জিতেছে পাকিস্তান।

সাজিদ ও নোমানের কাছে চার ইনিংসে ৪০ উইকেটে ৩৯টি হারানোর পর তাদের প্রশংসা করতে কার্পণ্য দেখাননি ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ইনিংস ব্যবধানে হারের পর তারা মুলতানে দ্বিতীয় টেস্টে যোগ দেন, তারপর তাদের ঘূর্ণিতে নির্বিষ হয়ে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ।

স্টোকস বললেন, ‘মেনে নিতেই হবে, এই দুই বোলার শেষ দুটি ম্যাচে আমাদের ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে ছিল অনেক বেশি ভালো। নোমান ও সাজিদকে কৃতিত্ব দিতেই হবে, তারা দ্বিতীয় টেস্ট ম্যাচ ও এই খেলায় যেভাবে বল করলো, তা ছিল খুবই ভালো এবং চ্যালেঞ্জিং।’

দুই বছর আগে ৩-০ তে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড। এবার সিরিজ হেরে গেলো। হতাশ স্টোকস, ‘ইংল্যান্ডের হয়ে হারা কষ্ট দেয়। এটা হতাশাজনক।’

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের