সাকিব-মুশফিকের পাশে মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
১৫ মার্চ ২০১৬, ১৯:৩২আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৯:৪০

অনুশীলনে টাইগাররা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ফর্মে নেই গত বছর নভেম্বরে অনুষ্ঠিত বিপিএলের তৃতীয় আসর থেকে। সাকিব অবশ্য ব্যাট অথবা বলে কিছু করলেও পুরোপুরি ব্যর্থ মুশফিক। বিপিএলের পর জিম্বাবুয়ে সিরিজ। এরপর পিএসএল। এরপর এশিয়া কাপ খেললেও সেখানে সেরা ফর্মে নেই দলের গুরুত্বপূর্ণ এই দুই ব্যাটসম্যান। ৯ মার্চ থেকে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে এসে সুপার টেনে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ওখানেও রান পাননি তারা।

গত ১০ ম্যাচ খেলে মুশফিক ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ৬টি ম্যাচে। যেখানে তার সর্বোচ্চ রান ২৬। অন্যদিকে সাকিব আল হাসান শেষ ১০ ম্যাচের সবকটিতেই ব্যাটিং করে সর্বোচ্চ রান পেয়েছেন ৩২। যদিও বল হাতে মোটামুটি ভালোই ছিলেন সাকিব। 

মাশরাফি অবশ্য এ নিয়ে বেশি আলোচনায় গেলেন না। সরাসরিই পক্ষ নিয়ে নিলেন সাকিব-মুশফিকদের। তিনি বলেন, ‘আমি অবশ্যই চাইব সবাই পারফর্ম করুক। টি-টোয়েন্টি ক্রিকেট মাত্র ২০ ওভারের খেলা। আপনি চাইলেও এখানে অনেক কিছু পাওয়া সম্ভব নয়। মিডল অর্ডারে যারা ব্যাটিং করে তাদের জন্যে খুব কঠিন জায়গা এটি। শুরুতেই উইকেট পরে গেলে চাপ তৈরি হয়। তখন চাপের মধ্যে রান করা কঠিন। আবার যদি উইকেট না পরে শেষ দিকে ক্রিজে গিয়েই বড় শট খেলতে হয়। সেট হওয়ার সুযোগটি কম থাকে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি এ ফরম্যাটে মিডল অর্ডারে ব্যাটিং করা কঠিন। তারপরও তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। তামিম ভালো করছে। সাব্বির রান করছে। যদিও সৌম্য রান পাচ্ছে না। আমি বিশ্বাস করি বড় ম্যাচে সৌম্য অনেক বড় ইনিংস খেলতে পারবে। ওর সেই সামর্থ্য আছে। টপ অর্ডার যদি ভালো করে তাহলে মিডল অর্ডার থেকে এমনিতেই চাপ কমে যায়। এ রকম হতে থাকলে খুব ভালো। আমি চাই এ কাজটাই টপ অর্ডার করুক।’ অনুশীলনে সাকিব আল হাসান

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম