সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ করলো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৪, ২০:৪৪আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ২০:৫৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট চলাকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, সহকারী কোচ হিসেবে দেশের কাউকে নিয়োগ দিতে যাচ্ছেন তারা। ওই সময় নাম প্রকাশ না করলেও মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করে।

মঙ্গলবার দুপুরে বিসিবিতে এসেছিলেন সালাউদ্দিন। এরপর তিনি ফারুকের সঙ্গে বৈঠক করেন। তখন থেকে গুঞ্জন ওঠে সালাউদ্দিন-বিসিবির মধ্যে চুক্তি সম্পন্ন হয়ে গেছে। বেশ কিছু গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়। বিসিবি রাত সাড়ে আটটার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সালাউদ্দিনকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।

জাতীয় দলে অবশ্য নতুন নন সালাউদ্দিন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি। এছাড়া এক বছর বিসিবি একাডেমির দায়িত্বেও ছিলেন তিনি। বিকেএসপিতে খণ্ডকালীন কোচ হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। কোচ হিসেবে কাজ করেছেন ২৫ বছর। প্রিমিয়ার ক্রিকেট লিগ ও বিপিএলে একজন সফল কোচ হিসেবে পরিচিত তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চারবার বিপিএল শিরোপা জিতিয়েছেন।    

সালাউদ্দিনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিসিবি সভাপতি ফারুক বলেছেন, ‘আমি যখন বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করি, জাতীয় দলেরর কোচিং প্যানেলে অবদান রাখার জন্য যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সালাউদ্দিনের যা অভিজ্ঞতা ও জ্ঞানের ভান্ডার রয়েছে, সেটা তাকে এই ভূমিকার জন্য আদর্শ প্রার্থী হিসেবে যোগ্য করে তুলেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন আরও দক্ষ বাংলাদেশি কোচদের এই সিস্টেমে একীভূত করার সময় এসেছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান