স্বাগতিক ভারতের লজ্জার হার

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০১৬, ২৩:১২আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২৩:২৪

স্বাগতিক ভারতের লজ্জার হার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনের প্রথম লড়াইয়ে হারের লজ্জা দিয়েই শুরু করলো স্বাগতিক ভারত। নিউজিল্যান্ডের কাছে ৪৭  রানে হেরেছে মহেন্দ্র সিং ধোনির দল।
মঙ্গলবার নাগপুরে ১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই কিউই বোলিং তোপে পড়ে ভারত। টিকতে পারেননি কেউই। যদিও বিরাট কোহলি ২৩ রান করেন। আর অধিনায়ক ধোনি করেন সর্বোচ্চ ৩০।  শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ৭৯ রান করতে পারে সদ্য এশিয়ান চ্যাম্পিয়নরা।
কিউইদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন মিচেল স্যান্টনার। এছাড়া তিন উইকেট নেন ইশ সোধি, দুটি নেন নাথান ম্যাককালাম।
এর আগে টস জিতে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রান তোলে নিউজিল্যান্ড। শুরুর দিকের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও মাঝের দিকের প্রতিরোধে লড়াইয়ের পুঁজি পায় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৩৪ রান করেন কোরে অ্যান্ডারসন। এছাড়া শেষ দিকে ২১ রানে অপরাজিত থাকেন লুক রনকি। তার ১১ বলের ইনিংসে ছিল ২টি চার ও একটি ছয়।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম