মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসালেন সিমন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৪, ১৩:০০আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৩:০০

মাহমুদউল্লাহ রিয়াদের সর্বশেষ চার ইনিংসের রান ০, ১, ২, ৩। ফলে তীব্র সমালোচনা হচ্ছিল বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে। কঠিন চাপে সোমবার দলকে জেতাতে না পারলেও লড়াইয়ে পুঁজি এসেছে তার ব্যাটেই। খেলেছেন ৯৮ রানের ইনিংস। শেষ বলে সেঞ্চুরি পেতে ৩ রানের প্রয়োজন ছিল। কিন্তু দুই রান নিতে গিয়ে রান আউটের শিকার হয়েছেন মাহমুদউল্লাহ। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি ছোঁয়ার দ্বারপ্রান্তে থাকলেও সেটা ছুঁতে না পারার আক্ষেপ নিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন। মাহমুদউল্লাহর এমন লড়াকু ইনিংসে দারুণ খুশি প্রধান কোচ ফিল সিমন্স। 

সোমবার শারজার তীব্র গরমে আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় মাহমুদউল্লাহ বারবার অস্বস্তিতে পড়ছিলেন। তবে ৩৯ বছর বয়সী এই ব্যাটার বাধা-বিপত্তি ঠেলে ৯৮ বলে করেছেন ৯৮ রান। যেখানে ৫২ রান দৌড়ে নিয়েছেন। বাউন্ডারি থেকে নিয়েছেন ৪৬ রান।

এমন ইনিংসের পর ঠিকই কোচের প্রশংসা পাচ্ছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ বলেছেন, ‘দারুণ ইনিংস। প্রথম দুই ম্যাচে সে রান পায়নি। তবে আজ (সোমবার) এক প্রান্ত আগলে খেলে গেছে। সে থিতু হওয়ার পর বেশ সহজেই রান তুলেছে। আমি মনে করি এটা দারুণ ইনিংস ছিল।’

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৭২ রান তুলতেই হারায় ৪ উইকেট। এমন পরিস্থিতিতে দলের ত্রাতা বনে যান মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। পঞ্চম উইকেটে দুজনে গড়েছেন ১৮৮ বলে ১৪৫ রানের জুটি। জুটি প্রসঙ্গে সিমন্স বলেছেন, ‘তাদের (মাহমুদউল্লাহ-মিরাজ) জুটিটা ভালো হয়েছে। শুরুতে ভালোই করছিল। উইকেটে থিতু হয়ে গেলো। জুটি গড়তে গেলে এমনটা অনেক সময় হয়। সে (মিরাজ) যখন ধীর গতিতে খেলছিল, মাহমুদউল্লাহ মেরে খেলেছে।’

মাহমুদউল্লাহ ও মিরাজের হাফ সেঞ্চুরিতে ভর করেই বাংলাদেশ ২৪৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। মাহমুদউল্লাহ ৯৮ রানের ইনিংস খেলেছেন। অন্যদিকে মিরাজ খেলেছেন ৬৬ রানের ইনিংস। ২৪৫ রান তাড়া করতে নেমে আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। তিন বার জীবন পাওয়া গুরবাজের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ১০ বল আগেই ৫ উইকেটে জয় পেয়েছে আফগানরা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের