জাকের-মাহিদুলের সাবলীল ব্যাটিং, হাসানের উইকেট

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪, ১০:৪৮আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১০:৫৯

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ প্রস্তুতির প্রথম দিন শেষ করেছে। দুই দিনের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে এবারও ওপেনিং জুটির ব্যর্থতা।

ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন বাংলাদেশের ব্যাটাররা। ১৯ বলে ৮ রান করে শ্যারন লুইসের শিকার জয়। জেয়ার ম্যাকঅ্যালিস্টার ১৫ রানে ফেরান আরেক ওপেনার জাকির হাসানকে।

৩৮ রানে ২ ওপেনারের বিদায়ের পর ৪৭ রানের জুটিতে স্বস্তি ফেরান মুমিনুল হক ও শাহাদাত হোসেন দিপু। ৩০ বলে ২৫ রান করে থামেন দিপু। মুমিনুলও ইনিংস খুব বেশি লম্বা করতে পারেননি। ৫৮ বলে ৩১ রান করে প্যাভিলিয়নে তিনি। ১০১ রান করতেই নেই চার উইকেট।

এরপর লিটন দাস, জাকের আলী ও মাহিদুল ইসলাম ভালো ব্যাটিং করেছেন। ৫৩ বলে ৩১ রান করে অন্যদের সুযোগ দিতে ক্রিজ ছাড়েন লিটন। জাকের ১১০ বলে ৪৮ রানের সাবলীল ব্যাটিং করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন।

মাহিদুল রিটায়ার্ড নট আউটের আগে ৮৭ বলে ৪১ রানের চমৎকার ইনিংস খেলেন।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মাত্র ১১ রান করে জেসন হোল্ডারের শিকার হন। তাইজুল ইসলামের ২৩ বলে ১৫ রানের ইনিংসে আড়াইশ পার করে বাংলাদেশ। হাসান মাহমুদ শূন্যতে বিদায় নেন। তাসকিন আহমেদ ১৭ বল খেলে করেন ৭ রান। ৭ উইকেটে ২৫৩ রানে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে।  

বলে সুইং পাওয়ার সুবিধাকে কাজে লাগিয়ে হাসান মাহমুদ প্রথম ওভারেই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান। ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশ অধিনায়ক ডাক মারেন। তারপর কিমানি মেলিউস ও জোশুয়া ডোর্নে ৩ ও ২ রানে অপরাজিত ছিলেন। ১ উইকেটে ৫ রানে দিন শেষ করে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম