নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে নতুন ভূমিকায় ডিওন ন্যাশ

  স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৪, ১২:৩৭আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১২:৫৯

অবসরের পর দীর্ঘদিন অনন্য ভূবনে ছিলেন ডিওন ন্যাশ। তাকে আবার ফিরিয়েছে এনেছে নিউজিল্যান্ড। যদিও অন্য ভূমিকায়। সাবেক এই অলরাউন্ডার ও জাতীয় নির্বাচককে বোর্ডের পরিচালক নির্বাচিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।  

আরেক সাবেক পেসার মার্টিন স্নেডেনের ছেড়ে দেওয়া পদে এসেছেন ন্যাশ। রোটেশন পলিসির কারণে দীর্ঘদিন বিভিন্ন ভূমিকায় দায়িত্ব পালন করে স্নেডেন সরে দাঁড়িয়েছেন। যিনি প্রধান নির্বাহী, বোর্ড মেম্বারসহ বোর্ড চেয়ারম্যান ও আইসিসি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

১৯৯২ থেকে ২০০২ সাল পর্যন্ত কিউইদের হয়ে ৩২টি টেস্ট ও ৮১টি ওয়ানডে খেলেছেন ন্যাশ। ২০০০ সালে তখনকার আইসিসি নকআউটের শিরোপা (বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি) জেতা নিউজিল্যান্ডের অন্যতম সদস্যও ছিলেন তিনি। নিজের মাত্র পঞ্চম টেস্টে লর্ডসে একটি হাফসেঞ্চুরির পাশাপাশি দশটি উইকেট নিয়েছিলেন। 

১৯৯৯ সালের শুরুতে নিয়মিত অধিনায়ক স্টিফেন ফ্লেমিং যখন চোট আক্রান্ত। তখন ৭ ওয়ানডে ও তিনটি টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। অবসরের পর ২০০৫ সালে পান নির্বাচকের দায়িত্ব। তার পর অবশ্য ক্যারিয়ার হিসেবে ব্যবসাকেই বেছে নেন ন্যাশ।    

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের