ঢাকা লিগে আচরণবিধি ভেঙে নিষিদ্ধ ৮ ক্রিকেটার

বাংলা  ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৪, ১৩:৪৭আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৩:৪৭

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও একজন টিম অফিশিয়ালকে এক বছরের জন্য নিষিদ্ধ ও জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আচরণবিধি ভাঙার ঘটনা ঘটেছে ২০২৪-২৫ মৌসুমে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোড অব কন্ডাক্ট ভাঙার দায়ে ৮ ক্রিকেটার ও ১ জন ক্লাব কর্মকর্তাকে সব ধরনের প্রতিযোগিতায় এক বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ঘটনা ঘটেছে গত ১৮ নভেম্বর। পিকেএসফের ১ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাব। ওই ম্যাচে মাঠেই বিবাদে জড়িয়ে পড়েন  দুই দলের ক্রিকেটাররা। তার পর তদন্তে নামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) টেকনিক্যাল কমিটি। প্রত্যক্ষ প্রমাণ পর্যালোচনার পরেই শাস্তি ঘোষণা করেছে সিসিডিএম। 

শাস্তি পাওয়া ক্রিকেটাররা হলেন- তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, তেজগাঁওয়ের টিম অফিশিয়াল রবিন এবং স্যাফায়ার স্পোর্টিংয়ের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। তারা সবাই বিসিবির আচরণ বিধির লেভেল- ৪ ভঙ্গ করেছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম