জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণের জমকালো উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ নভেম্বর ২০২৪, ১৯:৫৮আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ২০:০৯

ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটারদের দীর্ঘদিনের আক্ষেপ দূর হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়া ঘরোয়া ক্রিকেটে অন্য কোনও টুর্নামেন্ট নেই। ফলে এই ফরম্যাটে ভালো মানের ক্রিকেটার খুঁজে পাওয়া ছিল কঠিন। এর বাইরে অনেক ক্রিকেটার আছেন, যারা বিপিএলে দল পান না। তাদের জন্য জাতীয় লিগের টি-টোয়েন্টি ফরম্যাট হতে যাচ্ছে দারুণ একটি সুযোগ। শনিবার বিকালে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয়ে গেলো রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে।
 
জাতীয় লিগের টি-টোয়েন্টি ফরম্যাটের উদ্বোধনী অনুষ্ঠানে উপিস্থত ছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ, পরিচালক ফাহিম সিনহা। এছাড়া টাইটেল স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর চৌধুরী, পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজের লিমিটেডের সিনিয়র ডিরেক্টর আমিনুল ইসলাম খান, সিলভার পার্টনার রিমার্ক হারল্যান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ। 

আগামী ১১ থেকে ২৪ ডিসেম্বর এনসিএল টি-টোয়েন্টি মাঠে গড়াবে। দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো। লিগ পর্বের ম্যাচগুলো সিলেট স্টেডিয়াম ও সিলেটের আউটার মাঠে হবে। প্লে-অফের চার ম্যাচ হবে মিরপুর স্টেডিয়ামে। এনসিএল টি-টোয়েন্টি লিগটি সরাসরি টি-স্পোর্টস ও টি স্পোর্টস অ্যাপে দেখা যাবে। ভারতে ওটিটি প্ল্যাটফর্ম ফ্যানকোডে দেখা যাবে টুর্নামেন্টটি। টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন উপস্থিত বক্তারা। সাত বিভাগ ও ঢাকাইয়া গানের মাধ্যেম অশংগ্রহণকারী আটটি দলকে অনুষ্ঠানে তুলে ধরা হয়।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজের বক্তব্যে বলেছেন, ‘বিসিবির তত্ত্বাবধানে এবারই প্রথম সম্ভবত এমনভাবে টিভি সম্প্রচারসহ বিপিএলের বাইরে কোনও টি-টোয়েন্টি টুর্নামেন্ট হতে চলেছে। ঢাকা প্রিমিয়ার লিগের সঙ্গে হয়তো দুই-একবার হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য তাই এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। প্রথম শ্রেণির ক্রিকেটে জাতীয় লিগ আমাদের ক্রিকেটের মেরুদণ্ডও বটে। এর সঙ্গে আমরা এই বছর থেকে নিয়মিত জাতীয় ক্রিকেট লিগের সঙ্গে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে উদ্যোগী হয়েছি।’

ফারুক জানান শুধু এবার নয়, এখন থেকে প্রতিবছরই এই টুর্নামেন্টে আয়োজন করা হবে, ‘এখন থেকে প্রতি বছর বিপিএলের আগে মাঠে গড়াবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে শুধু স্থানীয় ক্রিকেটাররা অংশ নেবে, এটি গুরুত্বপূর্ণ। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিং রুমে খেলার আগে তৈরি হওয়ার যে ব্যাপারটা, সেটি এই টুর্নামেন্ট থেকে ভালোভাবে সম্পন্ন হবে। আমাদের ক্রিকেটাররাও টি-টোয়েন্টির সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’

আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারমান আর. চৌধুরী বলেছেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট বাংলাদেশকে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। ক্রিকেটের প্রতি আমাদের তরুণ সমাজের ব্যাপক আগ্রহ আছে। দেশের আনাচে-কানাচে থেকে এসব প্রতিভাধর ক্রিকেটারদের খুঁজে আনতে হবে।’’ 

ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিনুল ইসলাম খান বলেন, ‘ওয়ালটন সবসময় বাংলাদেশের ক্রিকেটের প্রসারে ছিল, আছে এবং থাকবে। এনসিএল টি-টোয়েন্টি দেশি ক্রিকেটারদের টুর্নামেন্ট। ওয়ালটনও বাংলাদেশের ব্র্যান্ড। দেশের মানুষের জন্য কাজ করে চলছে।’

রিমার্ক-হ্যারল্যান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ বলেছেন, ‘ক্রিকেট আমাদের পছন্দের খেলা। আমি নিজেও এক সময়ে ক্রিকেট খেলতাম। রিমার্ক বাংলাদেশের মানুষের প্রসাধনীর অভিজ্ঞতায় নতুন দিনের সূচনা করেছে। আশা করি, এনসিএল টি-টোয়েন্টির সঙ্গে জুটি বেধে দীর্ঘ পথ পাড়ি দিতে পারবো।’

  /আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম