যে কারণে ভেঙ্কটেশকে নিতে ২৩ কোটি রুপির বেশি খরচ করেছে কলকাতা

  স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ১৫:৪৮আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৫:৫৮

আইপিএলের মেগা নিলামে উচ্চ মূল্যে বিক্রি হয়েছেন ভারতের তিন ব্যাটার। রেকর্ড গড়ে ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে কিনছে লখনউ। তার আগে ২৬.৭৫ কোটি রুপিতে শ্রেয়াস আইয়ারকে কিনেছে পাঞ্জাব কিংস। কলকাতাও পিছিয়ে থাকেনি। মোটা অঙ্কে ভেঙ্কটেশ আইয়ারকে দলে ভিড়িয়েছে তারা। খরচ করেছে ২৩ কোটি ৭৫ লাখ রুপি! ঠিক কী কারণে এত অর্থ ব্যয় করে তাকে নেওয়া হয়েছে সেটি পরে জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর। নিলামের আগেই এক ধরনের আল্টিমেটাম দিয়েছিলেন ভেঙ্কটেশ। 
  
অবশ্য এটা ভুলে গেলে চলবে না গত আসরে কলকাতার শিরোপা জয় ও ২০২১ সালের ফাইনালে ভেঙ্কটেশের পারফরম্যান্স ছিল প্রভাব বিস্তারি। ঠিক এই ভাবনাই কাজ করেছে কলকাতা শিবিরে। ভেঙ্কি মাইসোর বলেছেন, ‘তারা কিন্তু মাঠেই প্রমাণ করেছে কী করতে পারে। যে বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং যে বছর ফাইনালে গেছি ২০২১ সালে,ভেঙ্কটেশ কিন্তু ভীষণ মাত্রায় পারফরম্যান্সে প্রভাব বিস্তার করেছিল। দলেও সে অসাধারণ ছেলে। তাই সে আমাদের আল্টিমেটাম দিয়েছিল, যদি তাকে দলে না নেই, তাহলে ভীষণ মনক্ষুণ্ন হবে। আমরা সেটা চাইনি। তাতে আমারও ভীষণ খুশি।’ 

শুধু আল্টিমেটামই মাথায় ছিল না। কলকাতা চেয়েছিল গত আসরে শিরোপা জেতা মূল দলটাকেই রেখে দিতে। তারা রিংকু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা ও রমণদীপ সিংকে রিটেইন করে রেখেছে। নিলাম থেকে আবারও নিতে পেরেছে রহমানউল্লাহ গুরবাজ, আইনরিখ নর্কিয়াকে। গত আসরের স্কোয়াড থেকে ১০ জনের মধ্যে ৯জনকে রাখতে পেরেছে। কলকাতার লক্ষ্যই ছিল এমন। ভেঙ্কি বলছিলেন, ‘দিন শেষে যাকে চাচ্ছি, তাকে নিতে পারছি কিনা। অবশ্যই দামের একটা ব্যাপার থাকে। তাই এটা অনেককেই বিস্মিত না করে পারে না। আর সেলারি ক্যাপ যখন ১২০ কোটি রুপি। তখন দামও বাড়তে বাধ্য। তবে আমাদের লক্ষ্য ছিল মূল দলটাকে অক্ষত রাখা। আমরা সেই লক্ষ্যে ৬জনকে ধরে রেখেছি এবং গত বছরের দল থেকে ২-৩জনকে আবার নিতে পেরেছি। ভেঙ্কটেশের বেলাতে আমাদের ভাবনা ছিল যে, এমন পরিস্থিতি চাই না, যেখানে তাকে পাওয়ার সুযোগ থাকবে না।’

/এফআইআর/   
সম্পর্কিত
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
শেষ বলে সব ফিল্ডার সীমানায়, যে ঘটনা বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম
সর্বশেষ খবর
ইউটিউব ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআইয়ের একগুচ্ছ নতুন সুবিধা
ইউটিউব ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআইয়ের একগুচ্ছ নতুন সুবিধা
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক
নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন