শারমিনের সেঞ্চুরি মিসে সতীর্থদেরও আক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ১৭:৫১আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১৭:৫১

বাংলাদেশের নারী ওয়ানডে ক্রিকেটে এর আগে দুটি সেঞ্চুরি হয়েছে, দুটিই ফারজানা হক পিংকিংর। কিন্তু তার দুটি সেঞ্চুরিই ছিল বেশ মন্থর। তবে বুধবার শারমিন আক্তার সুপ্তা যেভাবে ইনিংসটাকে গড়েছিলেন, তাতে করে বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হতে পারতো। কিন্তু দুর্ভাগ্য তার। দারুণ একটি ইনিংসের সমাপ্তি ঘটে ৪৯তম ওভারে তিনি ৯৬ রানে আউট হলে। তার সেঞ্চুরি মিসে আক্ষেপ ঝরলো স্পিনিং অলরাউন্ডার সুলতানা খাতুনের কণ্ঠে।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে সেঞ্চুরি পেয়েছিলেন শারমিন। কিন্তু ওই ম্যাচটি আন্তর্জাতিক স্বীকৃত ছিল না। যে কারণে শারমিনের ওই সেঞ্চুরি রেকর্ডবুকে নেই, থাকলে তিনিই হতেন বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। তবে দুর্ভাগ্য তার। ওই ম্যাচে সেঞ্চুরি করেও লাভ হয়নি, আজকে ৪ রানের আক্ষেপ নিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন। ৯৬ রানে আউট হলে তার ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ দল ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ ২৫২ রান করেছে। বুধবার দারুণ এক ইনিংস খেলার পর ফিল্ডিং করতে গিয়ে পায়ে আঘাত পান শারমিন। যদিও ইনজুরি খুব বেশি গুরুতর নয়। বিসিবি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এদিকে শারমিনের ইনিংস নিয়ে সতীর্থ সুলতানা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘উনি যে ব্যাটিংটা করেছেন, অবশ্যই ভালো। দ্বিতীয়বার তাকে দেখলাম এত আক্রমণাত্মক ব্যাটিং করতে। তিনি চাইলে ভালো ব্যাটিং করতে পারেন। আরও বেশি ভালো হতো যদি সেঞ্চুরিটা পেতেন।’

বাংলাদেশের মূল দুর্বলতার জায়গা ব্যাটিং। বুধবার শুরুতে কিছুটা মন্থর ব্যাটিং করেছে দল। প্রথম পাওয়ার প্লেতে ৪৫টি ডট বল খেলেছে বাংলাদেশের দুই ওপেনার। বিশেষ করে ফারজানা স্লো ব্যাটিং করেছেন। হাফ সেঞ্চুরি পেলেও বল খেলেছেন ১১০টি। 

ফারজানার ব্যাটিং নিয়ে সুলতানা বলেছেন, ‘না, আসলে ওয়ানডে তো আপনার বল দেখে দেখে খেলতে হবে। উনি যখন নামছেন, পরিস্থিতি ছিল একরকম; আর যখন একটা ওপেনার ব্যাটিং করে, নতুন বলে পরিস্থিতি ছিল একরকম। উনি যেটা সহজে খেলতে পেরেছেন, হয়তো ওপেনাররা শাফলিং করে খেলতে পারেনি। উনি যে স্টার্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। উনি এর থেকে ভালো করতে পারেন। আমি আশাবাদী তিনি আগামী ম্যাচে আরও ভালো করবেন।’

ঐতিহ্যগতভাবেই মিরপুরের উইকেট কিছুটা নিচু হয়ে থাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অবশ্য উইকেট বেশ ভালোই ছিল। ব্যাটাররা ভালো ব্যাটিং করেছেন, বোলারদের সুবিধাও ছিল বেশ। উইকেটের প্রশংসা করে সুলতানা বলেছেন, ‘আজকের উইকেট দেখে আমার মনে হয়নি যে এটা স্লো অ্যান্ড লো উইকেট। ওরা যখন বল করছে, কিছু বল বুকের ওপর থেকে গেছে। যদি লো উইকেট থাকতো সেটা থাকতো হাঁটুর নিচে। দুয়েকটা বল নিচু হয়, কিন্তু উইকেট ভালো ছিল।’

বাংলাদেশ দল ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি রান করেছে আজকের ম্যাচে। তবে এই উইকেট ছিল ২৭০ রানের, সুলতানা মনে করেন। তবে সামনের ম্যাচে তিনশ রান করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাটিং করবে বলে জানালেন তিনি, ‘২৭০ রানের উইকেট ছিল। আসলে আমাদের মূল লক্ষ্য ছিল ৩০০ রান করার। সেটা হয়নি। কিন্তু ইনশাআল্লাহ পরের ম্যাচে আমরা চেষ্টা করবো সেটা করার জন্য।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান