কোনও সিদ্ধান্ত ছাড়াই ২০ মিনিট পর স্থগিত আইসিসি মিটিং!

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪, ১৮:১৭আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৮:১৭

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে নারাজ ভারত। পাকিস্তানও এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করবে না বলে সাফ সাফ জানিয়ে দিয়েছে। এই ইস্যুর সমাধানে শুক্রবার বোর্ড সদস্যদের নিয়ে আইসিসি বৈঠকে বসেছিল। কোনও সিদ্ধান্তে আসতে পারেনি তারা, ২০ মিনিট পর মিটিং স্থগিত ঘোষণা করা হয়। বোর্ড সদস্যরা শিগগিরই আবার বসার সিদ্ধান্ত নিয়েছেন।

নির্ভরযোগ্য সূত্রে ক্রিকবাজ জানিয়েছে, হাইব্রিড মডেলে খেলার প্রস্তাব কোনোভাবে গ্রহণ করবে না বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই অবস্থায় সদস্যরা কোনও সিদ্ধান্ত নিতে পারেননি।

১২ পূর্ণ সদস্য ও সহযোগী দেশের তিন সদস্যসহ বোর্ডের ১৫ জনের প্রত্যেকে এই মিটিংয়ে ছিলেন বলে জানা গেছে।

আরেকটি সূত্রে জানা গেছে, পুনরায় এই মিটিং হতে ২৪ ঘণ্টারও বেশি সময় লাগবে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমস্যার সমাধানের জন্য সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন। আগামীকাল শনিবার মিটিং না হলেও পরের কয়েক দিনের মধ্যে হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের